নিজস্ব প্রতিনিধি , হাওড়া - ভোটের মুখে ডোমজুড়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক। মুরগির মাংস ব্যবসায়ীকে প্রকাশ্যে হেনস্থা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরার বিরুদ্ধে। যা ঘিরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অভিযোগ-পাল্টা অভিযোগের মাঝেই রাজনৈতিক উত্তেজনা চরমে।
অভিযোগ, ডোমজুড় বিধানসভা কেন্দ্রে এক মুরগির মাংস বিক্রেতা টুটুল হোসেনকে লক্ষ্য করে প্রকাশ্যে আক্রমণাত্মক মন্তব্য করেন বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা। তাকে ‘রোহিঙ্গা’ ও ‘জেহাদি’ বলে কটাক্ষ করা হয়। শুধু তাই নয়, এলাকা থেকে দোকান তুলে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি। ব্যবসায়ী টুটুল হোসেনের বক্তব্য, ' আমি যতদিন ভোটার হয়েছি, ততদিন ভোট দিচ্ছি এখানে। আমাদের লাভপুর বিধানসভা, আমি এখানে কলকাতায় কাজ করতে এসেছি।'
ঘটনার পরই বিষয়টি নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনাকে বিজেপির ‘সংস্কৃতি’র প্রতিফলন বলে কটাক্ষ করা হয়েছে। অন্যদিকে বিজেপির তরফে পাল্টা দাবি করা হয়েছে, ওই ব্যবসায়ী প্রকৃতপক্ষে স্থানীয় নন এবং বেআইনিভাবে ব্যবসা করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের