নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোটের আগে রাস্তা সংস্কার , দোকান উচ্ছেদের পর ফের বসতে না পেরে বিক্ষোভ দেখান দোকানদাররা । ঘটনাটি ঘটে আদ্যাপীঠ মন্দির সংলগ্ন এলাকায় । দীর্ঘদিন ধরে রাস্তার ধারে অস্থায়ী দোকান করে জীবিকা চালাতেন বহু মানুষ। রাস্তা তৈরির কাজ শুরু হতেই সেই দোকান গুলি সরিয়ে দেওয়া হয় । রাস্তা সংস্কারের জন্য দোকান সরানো হলেও এখনো বসার অনুমতি মেলেনি বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে , ঘটনাটি কামারহাটি পৌরসভার আদ্যাপীঠ মন্দির সংলগ্ন এলাকার। স্থানীয়দের দাবি সামনে ভোট থাকায় তরিঘড়ি রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। প্রথমে ১৫ দিনের জন্য দোকান সরাতে বলা হয়েছিল। কিন্তু ৪- ৫ মাস কেটে গেলেও এখনো বসতে দেওয়া হয়নি , ফলে বহু পরিবারের রুজি - রুটি বন্ধ হওয়ার মুখে। বিষয়টি নিয়ে ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠু বোসের কাছে জানান তারা , তবে স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ। রাস্তার বড়ো অংশ জুড়ে দোকান থাকায় যানজট হচ্ছিলো , নালা নর্দমা পরিষ্কারের কাজের সমস্যা হওয়ায় দোকান সরানো হয় বলে জানান বিধায়ক মদন মিত্র । পুনরায় আগের মতো নিজেদের দোকানপাট গড়ে তুলতে পারবেন কি না এই চিন্তায় দিন গুনছেন এলাকার দোকানদাররা।
বিক্ষোভকারী দোকানদার সোমা দাস জানান , ' এখানে আমাদের বহু বছরের দোকান ছিল। সংস্কারের জন্য দোকান ভেঙে দেওয়া হয়। তখন বলা হয়েছিল ১৫ দিনের মধ্যেই বসতে পারব। কিন্তু ৪-৫ মাস কেটে গেলেও এখনো অনুমতি নেই। এই দোকানই আমাদের একমাত্র আয়ের ভরসা। '
বিক্ষোভকারী দোকানদার শম্ভু ব্যানার্জি বলেন , ' কারো ৩০ বছর কারো ২৫ বছর ধরে দোকান চলছে। দূর দুরন্ত থেকে ক্রেতারা আমাদের কাছে আসতেন। এখন তারা এসে দোকান না পেয়ে ফিরে যাচ্ছেন।আমরা চাই ছোট করে হলেও আবার দোকান বসতে দিতে হবে। কারণ এই দোকানই আমাদের পরিবারের জীবিকা। '
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের