নিজস্ব প্রতিনিধি , কলকাতা - নির্বাচনী প্রচার সেরে ফেরার পথেই বিপত্তি। খারাপ আবহাওয়ার জেরে মাঝ আকাশেই বিপাকে পড়ল মুখ্যমন্ত্রীর বিমান। ঝড়বৃষ্টির কারণে কলকাতা বিমানবন্দরে অবতরণে দেরি হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানের। নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে বজ্রগর্ভ মেঘের কারণে আকাশেই বেশ কিছুক্ষণ চক্কর কাটতে হয় বিমানটিকে।
বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের অংশ হিসেবে পাণ্ডবেশ্বর এবং দুবরাজপুরে জনসভা করেন মুখ্যমন্ত্রী। দিনের কর্মসূচি শেষ করে অন্ডাল বিমানবন্দর থেকে বিকেল ৩টা ৩৯ মিনিটে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পরিকল্পনা অনুযায়ী বিকেল ৪টা নাগাদ দমদম বিমানবন্দরে নামার কথা ছিল তার বিমানের। কিন্তু সেই সময় কলকাতা ও সংলগ্ন এলাকায় আচমকা ঝড়বৃষ্টি শুরু হয় এবং আকাশে ঘন বজ্রগর্ভ মেঘ তৈরি হয়।
এর জেরে বিমানবন্দরে অবতরণে সমস্যা দেখা দেয়। ফলে নিরাপত্তার কারণে মুখ্যমন্ত্রীর বিমানকে মাঝ আকাশেই কিছুক্ষণ চক্কর কাটতে হয়। এদিকে বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য যে সামিয়ানা তৈরি করা হয়েছিল, প্রবল ঝোড়ো হাওয়ার দাপটে সেটিও উড়ে যায় বলে খবর।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের