নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দলবিরোধী কাজের অভিযোগে কড়া পদক্ষেপ তৃণমূলের। বিজেপিকে সমর্থনের অভিযোগে জেলা পরিষদের ৯ সদস্যকে সাসপেন্ড করল কালীঘাট তৃণমূল।আর এই সিদ্ধান্ত প্রকাশ্যে এনে সমাজমাধ্যমে কার্যত কড়া বার্তা দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তার হুঁশিয়ারি, আগামী দিনে আরও অনেকের বিরুদ্ধে দলীয় পদক্ষেপ করা হতে পারে।
নদীয়া জেলা পরিষদের সভাধিপতি নির্বাচনে দলীয় অবস্থানের বাইরে গিয়ে বিজেপিকে সমর্থনের অভিযোগ উঠেছিল তৃণমূলের একাধিক জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই এবার ৯ জনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিল শাসকদল। দলীয় নথি সমাজমাধ্যমে প্রকাশ করে সিদ্ধান্তের কথা জানান মহুয়া মৈত্র। তৃণমূলের তরফে জানানো হয়েছে, প্রণয় ঘোষ চৌধুরীর বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ রয়েছে। সেই কারণে তাকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে।
পাশাপশি, অর্চনা ব্রহ্ম, চম্পা ঘোষ, রেজিনা খাতুন, তমিজউদ্দিন শেখ, নজরুল বিশ্বাস, শানন্যা ঘোষ, সিরাজ শেখ এবং মল্লিকা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও দলীয় পদক্ষেপ করা হয়েছে। তাদের বিরুদ্ধে জেলা পরিষদের সভাধিপতি নির্বাচনে উপস্থিত থেকে বিজেপিকে সমর্থন করার অভিযোগ উঠেছে। এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সমাজমাধ্যমে মহুয়া মৈত্রের বক্তব্যেও সেই কড়া সুর স্পষ্ট। তিনি জানান, দলবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত আরও অনেকের বিরুদ্ধে আগামী দিনে পদক্ষেপ করা হতে পারে।
রচনার করা মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে চর্চা
সাড়ে ৪ কোটির ব্যবসা ঘিরে চাপানউতোর
বার্ধক্যজনিত সমস্যা বিবেচনায় শীর্ষ আদালতের সিদ্ধান্ত
অন্নপূর্ণার টাকা নিয়ে সমস্যার মাঝেই রেল কলোনি উচ্ছেদের অভিযোগ
কর্মীদের দক্ষতা বাড়াতে তারাপীঠে শুরু বিশেষ সাংগঠনিক কর্মসূচি
বরাকরের রামনগরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ
মহিলা করণিককে মারধরের অভিযোগ ওঠে পড়ুয়াদের বিরুদ্ধে
হবিবপুরের কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ে ট্যাবের টাকা সরানোর অভিযোগ , নতুন করে তদন্তে বড় পদক্ষেপ CID-র
ফলে নির্মল ঘোষকে ঘিরে আইনি জটিলতা আরও বাড়ল
অমিত শাহের বার্তা, সাংবিধানিক পথেই হবে পাহাড় সমস্যার সমাধান
নিউ চামটায় ম্যারাথন বৈঠক রাজনৈতিক নেতৃত্বদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের