নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বহাল রাখার নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তদানীন্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের রায় খারিজ হতেই স্বস্তির হাওয়া বইল শিক্ষক মহলে ও রাজ্য প্রশাসনে। তবে এই রায়কে কেন্দ্র করে রাজনৈতিক তরজা আরও তীব্র হল।
বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ ঘোষণা করে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার চাকরি বহাল থাকছে। এর ফলে বহু দিন ধরে অনিশ্চয়তার মধ্যে থাকা শিক্ষকদের মুখে হাসি ফুটেছে। স্বস্তি পেয়েছে রাজ্য সরকারও। এই রায় প্রকাশ্যে আসতেই তৃণমূল সাংসদ ও প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ শানালেন বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে।
ডিভিশন বেঞ্চের রায় প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেও। শান্ত সুরেই তিনি বলেন, ' ডিভিশন বেঞ্চের বিচার করার ক্ষমতা আছে। যা ভাল মনে করেছে করেছে। আমি বিচারপতি হিসেবে যা মনে করেছিলাম বলেছি। কোন ভিত্তিতে রায় হয়েছে তা জানলে মন্তব্য করব। আমার তো কিছু বলার নেই! আমি বিচারপতি হিসেবে যা মনে করেছিলাম বলেছি। পার্থক্য তো আছেই।'
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের