নিজস্ব প্রতিনিধি, কলম্বো – ‘দিটওয়া’-র তাণ্ডবে ছারখার শ্রীলঙ্কা। জলের তলায় চলে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনের। আহত ১০ জন। নিখোঁজ কমপক্ষে ২১ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পড়শি দেশের দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ‘বন্ধু’ ভারত।
শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) সূত্রে খবর, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কেন্দ্রীয় পাহাড়ি চা-বাগানঘেরা জেলা বাদুল্লায়। সেখানে মৃত্যু হয়েছে ২১ জনের। পার্শ্ববর্তী নুয়ারা এলিয়া জেলায় প্রাণ হারিয়েছেন ৪ জন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০০০ পরিবার এবং ৬০০ টির বেশি বাড়ি। বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল। প্রাকৃতিক দুর্যোগের কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে দেশব্যাপী স্কুলের ফাইনাল ইয়ারের পরীক্ষা।
হেলিকপ্টারের সাহায্যে জোরকদমে চালানো হচ্ছে উদ্ধারকাজ। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ১,৮০০ পরিবারকে। বোটে করে বহু জায়গা পরিদর্শনে বেরিয়েছে নৌবাহিনী ও পুলিশ। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২-৩ দিন বৃষ্টি হতে পারে ১০০ মিলিমিটারের বেশি। উত্তর–পূর্বাঞ্চলে ২৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মৃতদের জন্য শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের