নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - দোরগোড়ায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। আর এই আবহে কটাক্ষ পাল্টা কটাক্ষে উত্তপ্ত রাজনৈতিক মহল। নির্বাচনী আবহে উত্তরবঙ্গের রাজনীতিতে বাড়ছে উত্তাপ। বুধবার দিনহাটায় রোড শো করে তৃণমূল নেতা উদয়ন গুহকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
বুধবার দলের প্রার্থী অজয় রায়ের সমর্থনে দিনহাটায় নির্বাচনী প্রচারে আসেন সুকান্ত মজুমদার। কর্মসূচির শুরুতেই তিনি ও অজয় রায় শহরের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে পুজো দেন। এরপর শহরের বিভিন্ন রাস্তা ঘুরে একটি বড় রোড শো করে বিজেপি। রোড শো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, ' এটা কোনো রোড শো নয়। শুধুমাত্র আমরা জনসংযোগে বেরিয়েছিলাম কিন্তু এতো মানুষ যোগদান করে সেটা মিছিলে রূপান্তরিত হয়েছে।'
এদিন তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে নিশানা করে সুকান্ত মজুমদার বলেন, ' দিনহাটাকে দুর্নীতিমুক্ত করতে , সন্ত্রাসমুক্ত করতে হয় তাহলে যাকে পিছনে সবাই গুন্ডা বলে সেই গুণ্ডা উদয়ন গুহকে বিসর্জন দিতে হবে। ফরওয়ার্ড ব্লকের অধীনে দিনহাটা ছিল এতদিন তখন যেমন অত্যাচার চলত উদয়ন গুহ বিধায়ক হওয়ার পরেও সেই একই অত্যাচার চলে আসছে। তাই সেই অত্যাচার শেষ করে এবার দিনহাটাকে মোদিজির হাতে তুলে দিতে হবে।'
এর পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। তিনি বলেন, ' এর শিক্ষিত ঠিকই কিন্তু ভদ্রলোক না। যে ভাষা দিয়েছেন সেটা কোনো ভদ্রলোকেরা দেয়না। আর ওনাকে যে কালো পতাকা দেখানো হয়েছে সেটা তৃণমূলের লোকেরা না SIR তালিকায় যাদের নাম বাদ গেছে সেই সমস্ত ক্ষুব্ধ মানুষেরা পতাকা দেখিয়েছে। এরপর শুধু কালো পতাকা না কালো কাপড় পড়িয়ে ছাড়বে।'
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের