নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - দিনের আলোয় জনবসতি এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্যের শিকার হলেন স্কুল শিক্ষিকা। ঘটনাটি ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে তুফানগঞ্জে। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। নিরাপত্তা জোরদার করার পাশাপাশি নিয়মিত টহলদারির দাবি জানিয়েছেন স্থানীয় মহল।
স্থানীয় সূত্রে জানা গেছে , শহরের বাসিন্দা সান্ত্বনা বর্মন পেশায় স্কুল শিক্ষিকা। অন্যান্য দিনের মতোই শনিবার কর্মস্থল থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় ৬নং ওয়ার্ডের হাতিপিলখানা এলাকায় একটি বাইকে দুই যুবককে ঘোরাফেরা করতে দেখা যায়। আচমকাই ওই শিক্ষিকার গলার প্রায় দেড় ভরি ওজনের সোনার হার টেনে নিয়ে চম্পট দেয় তারা। ভুক্তভোগীর চিৎকারে প্রতিবেশীরা জড়ো হলেও ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়েছে দুষ্কৃতীরা।

ঘটনা প্রসঙ্গে সান্ত্বনা বর্মন জানান, 'ছেলেগুলোকে দেখলাম বিভিন্ন গলিতে ঘুরে বেড়াচ্ছিল। ভেবেছিলাম স্থানীয় কেউ হবে। তারপর হঠাৎ আমার গলায় হাত দেয় তাদের একজন। আমি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গয়নাটি ধরে ফেলায় কিছুটা অংশ ছিঁড়ে হাতে চলে আসে। একজনের মুখ খোলা থাকলেও অন্যজন মাস্ক পরে ছিল। দোষীরা দ্রুত ধরা পড়ুক, এটাই চাই'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের