নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - রাজ্যে পালাবদলের পর প্রশাসনিক স্তরে তৈরি হওয়া অচলাবস্থা নিয়ে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। অভিযোগ, প্রায় ২ হাজার পঞ্চায়েত প্রধান দায়িত্ব পালন না করায় গ্রামাঞ্চলে সরকারি পরিষেবা ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে পলাতক পঞ্চায়েত প্রধানদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। দায়িত্বে ফিরতে আহ্বান জানানোর পাশাপাশি প্রয়োজনে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
দিলীপ ঘোষের দাবি, বহু পঞ্চায়েত প্রধান অফিসে আসছেন না বা এলাকায় অনুপস্থিত থাকায় সাধারণ মানুষের নানান সরকারি পরিষেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জন্ম-মৃত্যু শংসাপত্র থেকে শুরু করে সরকারি প্রকল্পের অর্থপ্রদান, আবাস যোজনা, রাস্তা নির্মাণ, টেন্ডার প্রক্রিয়া একাধিক গুরুত্বপূর্ণ কাজ আটকে রয়েছে। এই পরিস্থিতিতে পঞ্চায়েত প্রধানদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে দিলীপ ঘোষ বলেন, ' আমি আবেদন করছি, যারা জনগণের ভোটে জিতে এসেছেন, তারা এসে কাজ করুন। এলে কেউ টোন-টিটকিরি করতে পারেন। ভয় পাওয়ার কারণ নেই।'
একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, স্বেচ্ছায় দায়িত্বে না ফিরলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। দিলীপ ঘোষের কথায়, ' রাজনীতি করতে এসেছেন। দরকার হলে পুলিশ পাঠাব বাড়িতে। তুলে নিয়ে আসবে, সাধারণ মানুষকে দিয়ে বাড়ি ঘেরাও করাব। ডিমের জায়গায় ইট মারা হবে তখন। ভালোয় ভালোয় চলে আসুন।'
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের