নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - দিল্লির ভয়াবহ বিষ্ফোরণ নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এই বিস্ফোরণের কিছুক্ষণ পর থেকেই হাই অ্যালার্ট জারি হয়েছে কলকাতা সহ সমগ্র মেট্রো শহরে। এছাড়া রেল স্টেশনের আশেপাশের এলাকাগুলোতেও চলছে নাকা চেকিং। জেলায় জেলায় বাড়তি নিরাপত্তা দিয়েছে প্রশাসন। মঙ্গলবার সকালে ফারাক্কা স্টেশন চত্বরেও চলছে পুলিশের নাকা চেকিং।
ফারাক্কা স্টেশনে নিউ ফারাক্কা জিআরপির রেল পুলিশের আধিকারিক বাপ্পাদিত্য ঝা সহ বাকি আধিকারিকরা নাকা চেকিং চালাচ্ছে। টিকিট কাউন্টারে গিয়েও যাত্রীদের তল্লাশি নেওয়া হচ্ছে। শুধু নিউ ফারাক্কা স্টেশনের পাশাপশি বাংলা , ঝাড়খণ্ডেও নিরাপত্তা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত জাতীয় ও রাজ্য সড়কেও জারি রয়েছে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা সামশেরগঞ্জেও গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সীমান্ত লাগোয়া এলাকাগুলিতেও চলছে কড়া নজরদারি। যাতে বেআইনি ভাবে কেউ সীমান্ত পেরিয়ে রাজ্যে প্রবেশ করতে না পারে, সে দিকেও নজর রাখছে সেনাবাহিনী।
উল্লেখ্য , সোমবার সন্ধেয় দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আহত কমপক্ষে ২৬। বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় মন্দ্রী অমিত শাহ। এরপর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও জারি হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের