নিজস্ব প্রতিনিধি , বীরভূম - গ্রাম ছেড়ে দেশ সেবার জন্য বেরিয়ে পরে ২০০৭ সালে। ঘরে ফেরা হয়নি ১৮ বছর। দেশ সেবায় ঘরে না ফিরে নজির গড়লেন বীরভূমের সুখেন প্রামাণিক। নিজের গ্রাম ছেড়ে ১৮ বছর ধরে দেশের জন্য লড়েছেন। অবশেষে বাড়ি ফিরলেন ভারতীয় সেনা সুখেন প্রামাণিক।

স্থানীয় সূত্রের খবর , মল্লারপুরের মহুলা গ্রামের বাসিন্দা সুখেন প্রামাণিক ভারতীয় সেনাবাহিনীর ইলেকট্রনিক্স মেকানিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (EME) বিভাগে কর্মরত ছিলেন সুখেন প্রামাণিক। ভারত মাতার সেবায় নিজেকে উৎসর্গ করে বহু বাধা বিপত্তি অতিক্রম করে কর্মজীবন সফলভাবে শেষ করেছেন তিনি। তাই চাকরি জীবনের শেষে গ্রামে ফিরতেই আনন্দে মেতে ওঠে গোটা গ্রামবাসী। তাকে বরণ করতে গ্রামের মানুষজন,বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন সহ শিক্ষক-শিক্ষিকা সবাই ভিড় জমায়। শুধু তাই নয় গাড়িতে তুলে বাজনা বাজিয়ে পুরো গ্রাম পরিক্রমণ করানো হয় সেনা সুখেন প্রামাণিককে।
সেনা সুখেন প্রামাণিক জানিয়েছেন ,"আমার পরিবারের সাথে অনেকগুলো বছর পর দেখা হয়েছে ,তাদের থেকে সম্মান পাওয়াটা আমার অনেক বড়ো প্রাপ্তি। নিজের কাছের মানুষদের এতগুলো বছর বাদে দেখে আমি চরম খুশি হয়েছি। গ্রামে ফিরে আমার বন্ধু-বান্ধব ,শিক্ষক -শিক্ষিকা,গ্রামের সাধারণ মানুষ এত সম্মান দেবে তা আমি ভাবতে পারিনি। এটা আমার কাছে অনেক বড়ো উপহার। আগামী দিনে এলাকার যুবসমাজ যেন ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশ সেবায় এগিয়ে আসে তার চেষ্টা আমি করবো।"
সকাল থেকেই মহিষাদলের রথ প্রাঙ্গণে ঢল নেমেছে হাজার হাজার ভক্তদের
রথযাত্রা ঘিরে তারাপীঠে উপচে পড়া ভিড়
ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন
হাসপাতালের অব্যবস্থা থেকে ক্ষুব্দ মন্ত্রী
স্ত্রীকে খুন করে পলাতক স্বামী
শতাব্দী প্রাচীন রথযাত্রায় ভোগ পরিবেশন
ঝুঁকিপূর্ণ ভবন বন্ধ রাখার সিদ্ধান্ত , বিকল্প জায়গায় ক্লাসের আশ্বাস প্রশাসনের
আগামী দিনে স্কুলের পাঠ্যসূচিতে রথযাত্রার ইতিহাস যুক্ত করার ইচ্ছে মন্ত্রীর
ঘটনার জেরে জেলা বিজেপির অন্দরে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা শুরু হয়েছে
হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে এটিএস অভিযান
রাজনীতি প্রসঙ্গেও তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ
মেডিকেল কলেজে ভর্তি করার পর রোগীকে শুধু অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়
১৬ জুলাই থেকে এই বিশেষ ট্রেন চালু হবে
১৮ জুলাই উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে পারেন অমিত শাহ
অভিষেক সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...