নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীতে নিযুক্ত হওয়ায় যুবককে সংবর্ধনা দিলেন বিশিষ্ট সমাজসেবী। বিষয়টি ঘিরে ময়নাগুড়িতে আনন্দের আবহ চোখে পড়ছে। মানুষের আশা, ভবিষ্যতে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এলাকার নাম আরও উজ্জ্বল করবেন।
স্থানীয় সূত্রে জানা গেছে , বাংলাঝাড় এলাকার বাসিন্দা ভাস্কর রায় একজন কলেজ পড়ুয়া। বাবা, মা, দাদাকে নিয়ে পরিবার। অদম্য মনোবল ও ধারাবাহিক প্রচেষ্টায় সম্প্রতি ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (BSF)-এ চাকরি অর্জন করেছেন। এই সাফল্যকে সম্মান জানাতে শনিবার তাঁর বাসভবনে পৌঁছলেন বিশিষ্ট সমাজসেবী ভূপেন্দ্রনাথ রায়। সেখানে ফুলের তোড়া, উত্তরীয় পরিয়ে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়।

এ প্রসঙ্গে ভাস্কর রায় জানান, 'আমি দু'বারের চেষ্টায় সফল হয়েছি। বাবা কৃষিকাজ করে সংসার চালান। পথ খুব একটা সহজ ছিল না। বড়দের আশীর্বাদ নিয়ে নিজেকে দেশের সেবায় উৎসর্গ করতে চাই। এই কাজে যুক্ত হতে পেরে ভীষণ গর্বিত'।
ভূপেন্দ্রনাথ রায় বলেন, 'সাধারণ ঘরের ছেলে হয়েও ইচ্ছাশক্তি ও মনোবলের জোরে ভাস্কর সাফল্য অর্জন করেছে। যুবসমাজের কাছে আমার আবেদন, মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তি না বাড়িয়ে পড়াশোনা, জ্ঞানচর্চায় মনোযোগী হও। ভাস্করকে দেখে অনুপ্রাণিত হয়ে তারাও যেন বড় লক্ষ্য স্থির করে এগিয়ে আসে। তবেই ইচ্ছেমতো বাড়ি-গাড়ির স্বপ্ন পূরণ সম্ভব'।
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
বারাসতের মতুয়া সম্মেলনে নাগরিকত্বের আবেদন নিয়ে বার্তা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর
কাজ হারানোর আশঙ্কা কাটিয়ে মিলল পাশে থাকার আশ্বাস
জোয়ারের ঢেউয়ে তলিয়ে দুই পর্যটক, উদ্ধার দেহ; মন্দারমণিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
১৫ বছরেও মেলেনি সমাধান, জল-রাস্তা-পথবাতি নিয়ে ক্ষোভ; ১০ লক্ষ টাকার হিসাব চাইলেন স্থানীয়রা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের