নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ঈদের সকালে সম্প্রীতির বার্তা দিতে রেড রোডে বিশেষ নামাজে যোগ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তৃতা দেন দুজনেই। তবে সেই মঞ্চ থেকেই SIR নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন মমতা।
প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষ্যে কলকাতার রেড রোডে বিশেষ নামাজের আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়ে নামাজে সামিল হন। ঐতিহ্য বজায় রেখে এই অনুষ্ঠানেই যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত জনতার উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ' সকলকে ঈদের শুভেচ্ছা জানাই।' এরপরেই রেড রোডের মঞ্চ থেকে SIR নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, ' SIR এ নাম কাটার চক্রান্ত করা হচ্ছে। আমি এর জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছি। কেউ আপনাদের পাশে থাকুক না থাকুক আমি বাংলার সমস্ত নাগরিকদের সঙ্গে আছি। আপনাদের ঘরের মেয়ে হয়ে এই লড়াই আমার চলবে।' এদিন রেড রোডের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে নিশানা করেন মমতা। তিনি বলেন, ' আমাদের অধিকার মোদিকে নিতে দেবো না আমরা।'
মোদিকে নিশানা করে মমতা বলেন, ' আপনি সৌদি আরবে গিয়ে হাত মেলান। তখন আপনার হিন্দু না মুসলিম সে বিষয়ে কোনো আসে যায় না। ভারতে আসলেই আপনার নাম কাটার কথা মনে পড়ে। তখন এরা সবাই আপনার কাছে অনুপ্রবেশকারী হয়ে যায়। আপনি সব থেকে বড় অনুপ্রবেশকারী। জোর করে আমার সরকারকে নিয়ন্ত্রণ করছেন আপনারা। রাষ্ট্রপতি শাসন চালিয়ে। তবুও আমি হার মানব না। বিজেপি গুন্ডাদের পার্টি।'
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের