নিজস্ব প্রতিনিধি, ঢাকা - বেলাগাম বর্বরতা বাংলাদেশে। দীপু চন্দ্র দাস নামের এক হিন্দু যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়। শুধু তাই নয়, দীপুর পোড়া মৃতদেহ নিয়ে উল্লাস করে কট্টরপন্থীরা। পরিকল্পনা মাফিক খুন করা হয় দীপুকে। রাত পোহালেই বাংলাদেশে নির্বাচন। এর আগে দীপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী ইউনুস সরকার।
দীপু দাসের হত্যাকাণ্ডকে ‘নৃশংস অপরাধ’ বলে উল্লেখ করেছে ইউনুস সরকার। এমনকি এই হত্যাকাণ্ড ‘পুরো জাতির জন্য লজ্জার’ বলেও জানান ইউনুস। মঙ্গলবার ফেসবুকে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস জানিয়েছেন, “সরকারের পক্ষ থেকে দীপু চন্দ্র দাসের বাবা ও স্ত্রীকে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। তাঁর সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ৫ লক্ষ টাকার একটি এফডিআর করা হবে।“
ইউনুস আরও জানান, “দীপু দাসের পরিবারের বাড়ি নির্মাণের জন্য ২৫ লক্ষ টাকা দেওয়া হবে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ওই বাড়ি নির্মাণের কাজ বাস্তবায়ন করবে। যেহেতু দীপু দাস পরিবারের এক মাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সেই কারণে এই সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।“ উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর রাতে নৃশংসভাবে হত্যা করা হয় দীপু চন্দ্র দাসকে। ময়মনসিংহের মোকামিয়াকান্দা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ববাসী।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের