নিজস্ব প্রতিনিধি , দীঘা - দীঘা এখন আর শুধুই সমুদ্রসৈকতের পর্যটনকেন্দ্র নয়, ধীরে ধীরে তা ধর্মীয় ও অবকাশযাপনের যুগ্ম গন্তব্যে পরিণত হচ্ছে। জগন্নাথ ধাম উদ্বোধনের পর পর্যটকের ঢল সেই পরিবর্তনকে আরও স্পষ্ট করেছে। এই ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে দী ঘায় বড় মাপের হোটেল নির্মাণের সিদ্ধান্ত নিল আবাসন পরিকাঠামো উন্নয়ন নিগম (হিডকো)। প্রায় ১০ একর জমিতে এই প্রকল্প বাস্তবায়িত হবে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার হিডকো জোড়া দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রথম বিজ্ঞপ্তিতে পশ্চিম গদাধরপুর মৌজায় ৩৪টি প্লটে ৬.৮৮ একর জমিতে হোটেল নির্মাণের কথা বলা হয়েছে। দ্বিতীয় বিজ্ঞপ্তিতে রয়েছে ১২টি প্লট, যার আয়তন ২.২৯ একর। সব মিলিয়ে প্রায় ৯.১৭ একর, অর্থাৎ প্রায় ১০ একর জমিতে গড়ে উঠবে নতুন এই আতিথেয়তা প্রকল্প। আগামী ১৮ মার্চ ই-অকশন প্রক্রিয়ার মাধ্যমে দরপত্র চূড়ান্ত করা হবে। শর্ত হিসেবে জানানো হয়েছে, গত তিন আর্থিক বছরে প্রত্যেক বছর ন্যূনতম ১০০ কোটি টাকার লেনদেন রয়েছে— এমন সংস্থাই অংশ নিতে পারবে।

হিডকো সূত্রে খবর, নির্মাণে আনুমানিক ২০০ কোটি টাকা ব্যয় হতে পারে এবং প্রকল্প শেষ করার জন্য পাঁচ বছরের সময়সীমা রাখা হচ্ছে। রাজনৈতিক মহলের নজরও রয়েছে এই প্রকল্পে, কারণ দরপত্র চূড়ান্ত হওয়ার সময়ের আগেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা রয়েছে। তবে হিডকো চেয়ারম্যান তথা রাজ্যের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, “দিঘায় পর্যটক সমাগম দ্রুত বাড়ছে। জগন্নাথ ধামের পরিকাঠামোকে কেন্দ্র করে সামগ্রিক উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত।”
গত বছরের এপ্রিল মাসে অক্ষয়তৃতীয়ার দিন উদ্বোধন হওয়া দিঘার জগন্নাথ ধাম ইতিমধ্যেই নজির গড়েছে। আট মাস পূর্ণ হওয়ার আগেই দর্শনার্থীর সংখ্যা এক কোটির গণ্ডি পেরিয়েছে। পুরীর মন্দিরের আদলে ধ্বজাদান, অগ্রিম বুকিংয়ের মাধ্যমে তিন বেলা আট প্রকার মহাপ্রসাদ— সব মিলিয়ে ধর্মীয় পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠেছে দিঘা।
পর্যটন বিশেষজ্ঞদের মতে, নতুন হোটেল নির্মাণ হলে শুধু আবাসন সুবিধাই বাড়বে না, কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। স্থানীয় ব্যবসা, পরিবহণ, খাদ্য ও হস্তশিল্প শিল্পও উপকৃত হতে পারে। ইতিমধ্যেই দিঘায় রাস্তা সম্প্রসারণ, আলোকসজ্জা, সমুদ্রতট সৌন্দর্যায়ন ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন হয়েছে।

জগন্নাথ ধামের পর নিউ টাউনে দুর্গা অঙ্গন এবং শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের দায়িত্বও পেয়েছে হিডকো। ধর্মীয় পরিকাঠামোর পাশাপাশি পর্যটনকেন্দ্রিক বাণিজ্যিক অবকাঠামো গড়ে তোলার এই উদ্যোগ রাজ্যের পর্যটন মানচিত্রে দিঘাকে আরও উজ্জ্বল করে তুলতে পারে। এখন দেখার, ই-অকশনে কোন সংস্থা এই বড় প্রকল্পের দায়িত্ব পায় এবং কবে থেকে বাস্তব নির্মাণকাজ শুরু হয়।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের