নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ভাপাপুলি থেকে দুধপুলি, চিতই পিঠে, পাটিসাপটা থেকে তিল পিঠে - রকমারি পিঠের সম্ভার। শীতের শুরুতে এমন সুস্বাদু খাবার মিলছে দীঘার কাছে আয়োজিত পিঠে পুলি উৎসবে। পূর্ব মেদিনীপুর জেলার মিরগোদা হাই স্কুল মাঠে বসেছে এই পিঠের মেলা। প্রথম দিন থেকেই উৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা মেলা প্রাঙ্গণ।

সূত্রের খবর , বাঁধিয়া গ্রাম পঞ্চায়েত এবং মাতঙ্গিনী সংঘের উদ্যোগে আয়োজিত হয়েছিল পিঠে পুলি মেলা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। স্থানীয় মহিলাদের হাতে তৈরি, ঘরোয়া স্বাদের পিঠে। ভাপাপুলি, দুধপুলি, চিতই পিঠে, পাটিসাপটা, তিল পিঠে, নারকেল পিঠে সবই পাওয়া যাচ্ছে এক জায়গায়। ষষ্ঠতম বছরে পদার্পণ করলো পূর্ব মেদিনীপুরের পিঠে পুলি মেলা। শিশু থেকে বৃদ্ধ সকলেই যোগদান করেছে এই মেলায়। অল্প খরচে সুস্বাদু খাবার পেয়ে খুশি ক্রেতারা। অন্যদিকে বিক্রি বেশি হওয়ায় খুশি বিক্রেতারাও।

উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন ক্লাবের কতৃপক্ষ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। ক্লাবের কতৃপক্ষ জানিয়েছেন ," গ্রাম বাংলার হারিয়ে যাওয়া রীতি প্রায় হারিয়ে যাচ্ছে। এমন উদ্যোগে গ্রামবাংলার মানুষ তাদের কাজের ইচ্ছাশক্তি ফিরে পাবে। এই উৎসব আগামীদিনে আরো বড়ো করে অনুষ্ঠিত হবে। এই উৎসবে প্রচুর মানুষের আনাগোনা বাড়বে ।"
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
কলস যাত্রা, পূজা-অর্চনা ও অন্নকূটের আয়োজনকে ঘিরে ধর্মীয় উৎসবের আবহ
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের