নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভাজাভুজির প্রসঙ্গ এলেই বাঙালি বাড়িতে আলু সবসময় থাকেই। কিছু ভাজা খেতে ইচ্ছে হলেই আলু দিয়ে বানানো যায় অনেক পদ। তেমনই বানিয়ে ফেলতে পারেন মুচমুচে আলুর ডোনাট। এটি ভাজতে বেসন লাগেনা। শুধু জেনে নিন সঠিক উপায়।
উপকরণ -
২ কাপ চটকানো সেদ্ধ আলু
১ টেবিল চামচ সাদা তিল
৫টি কাঁচা লঙ্কা কুচি
সামান্য পুদিনা পাতা বা ধনে পাতা কুচি
১ চা চামচ চিলি ফ্লেক্স
১ চা চামচ গোটা জিরে
১চা চামচ হলুদ গুঁড়ো
২চা চামচ ধনে গুঁড়ো
১চা চামচ জিরা গুঁড়ো
পরিমাণ মতো নুন
১ গ্লাস জল
ভাজার মত তেল
প্রণালী -
প্রথমে কড়াইতে অল্প তেল দিয়ে তাতে আলু, সুজি আর জল ছাড়া সমস্ত মশলা দিয়ে দিন হালকা করে কষিয়ে নিন। মসলা সামান্য ভেজে নিয়ে ১ গ্লাস জল দিয়ে দিন। জল ফুটে উঠলে এতে ১ কাপ সুজি এবং ১ কাপ আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিন। এরপর ভালো করে নেড়েচেড়ে সব উপকরণ মিশিয়ে একটি মণ্ড বা ডো তৈরি করে নিন।
মণ্ডটি কিছুটা ঠাণ্ডা হলে হাতের তালুতে অল্প তেল মাখিয়ে নিন। এরপর অল্প অল্প করে মিশ্রণ হাতে নিয়ে ছোট ছোট বল তৈরি করুন। হাতের তালুর চাপে চ্যাপ্টা করে নিয়ে মাঝে একটি গর্ত করে দিন। বিষয়টা খানিকটা ডোনাট বা মেদু বড়ার মতো দেখতে হবে।এবার কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করুন। গরম তেলে বড়া গুলো দিয়ে মাঝারি আঁচে মুচমুচে করে ভেজে নিন। ভাজা বড়া পছন্দমতো সস বা ধনেপাতার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের