নিজস্ব প্রতিনিধি , হুগলী - ডবল ইঞ্জিন সরকারের শিল্পনীতিতে ভরসা রেখে বাংলায় আরও এক বড় বিনিয়োগের ঘোষণা। দেশের অন্যতম শীর্ষ পোশাক প্রস্তুতকারী সংস্থা লাক্স কোজি ইন্ডাস্ট্রিজ ডানকুনিতে তাদের উৎপাদন কেন্দ্র সম্প্রসারণে প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার দ্বিতীয় ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়। সেখানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, এই প্রকল্প শুধু শিল্পায়নের নতুন দিগন্তই খুলবে না, হাজার হাজার মানুষের কর্মসংস্থানের পথও প্রশস্ত করবে।
ডানকুনিতে প্রায় ১২ লক্ষ বর্গফুট এলাকায় গড়ে উঠতে চলা লাক্স কোজির দ্বিতীয় ইউনিটের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, শিল্পমন্ত্রী তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, পরিবহনমন্ত্রী অর্জুন সিং এবং সংস্থার প্রতিষ্ঠাতা অশোক টোডি। শিলান্যাসের পর শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, ' বাংলায় এবার শিল্পের খরা কাটবে। নতুন করে শিল্পের জোয়ার ফিরবে বাংলায়। বহু শিল্পপতিরা বাংলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। প্রয়োজনে তাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বাংলায় ফিরিয়ে আনব।'
অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, 'লাক্স কোজির এই বিনিয়োগের হাত ধরে বছরে ১ হাজার কোটি টাকা রাজস্ব আসবে রাজ্যের কোষাগারে। ৯০০০ হাজার কর্মসংস্থান হবে। বর্তমানে বাংলার ১ কোটি শ্রমিক পরিযায়ী। তারাও ফেরার আশা করছে। ভরসা বেড়েছে মানুষের।' লাক্স কোজির এই বৃহৎ বিনিয়োগকে বাংলার শিল্পোন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেই দেখছে প্রশাসন।
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের