নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - উৎসবের মরশুমে আনন্দভ্রমণই কাল হয়ে দাঁড়াল। পাহাড় থেকে গাড়ি খাদে পড়ে মৃত্যু হল দুই পর্যটক তরুণের। শনিবার ভোরে পঙ্খাবাড়ি রোডে ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে নিজেদের ব্যক্তিগত গাড়ি, একটি ওয়াগনর নিয়ে দার্জিলিং যান পাঁচ বন্ধু। পরিবারের আপত্তি উপেক্ষা করেই তারা রওনা দিয়েছিলেন। শনিবার ভোরে দার্জিলিং থেকে ফেরার পথে পঙ্খাবাড়ির তিনঘুমটির কাছে বাঁক ঘুরতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। গাড়িটি প্রায় ৪০০ থেকে ৫০০ মিটার গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকার্যে হাত লাগান। তাদের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে ততক্ষণে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই তরুণের।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত দুই পর্যটকের নাম সুমিত সিংহ ও রাজেশ পাসওয়ান। তাদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। আহত তিনজন হল রাজ সিং, ঠাকুর ও বিশ্বাস বর্তমানে ভর্তি রয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। প্রত্যেকেই শিলিগুড়ির নকশালবাড়ি এলাকার বাসিন্দা। ইতিমধ্যেই কার্শিয়ং থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের