নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাত তখন প্রায় একটা। মুখে সার্জিক্যাল মাস্ক, সাধারণ ডাক্তারি ছাত্রীর বেশে নিঃশব্দে হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে পড়লেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। কেউ বুঝে ওঠার আগেই কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালের পরিষেবা, পরিচ্ছন্নতা ও চিকিৎসা ব্যবস্থার বাস্তব চিত্র খতিয়ে দেখলেন তিনি। পরিচয় প্রকাশ্যে আসতেই হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে পড়ে যায় তীব্র চাঞ্চল্য।
বুধবার গভীর রাতে, প্রায় ১২টা ৪০ মিনিট নাগাদ কোনও প্রকার আনুষ্ঠানিকতা বা নিরাপত্তার বহর ছাড়াই কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে পৌঁছান স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। সঙ্গে ছিলেন শুধুমাত্র সাদা পোশাকের এক মহিলা নিরাপত্তারক্ষী। মুখে সার্জিক্যাল মাস্ক থাকায় প্রথমে কেউ তাকে চিনতে পারেননি। সেই সুযোগে তিনি সরাসরি জরুরি বিভাগে প্রবেশ করে রোগী পরিষেবার বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় জরুরি বিভাগে সিনিয়র চিকিৎসকের অনুপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। পরে নিজের পরিচয় প্রকাশ করতেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর তিনি রোগীর পরিবারের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ শোনেন এবং জুনিয়র চিকিৎসকদের সঙ্গেও দীর্ঘক্ষণ আলোচনা করেন। শুধু জরুরি বিভাগ নয়, হাসপাতালের একাধিক ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
বিভিন্ন জায়গায় অপরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যবিধির ঘাটতি এবং হাসপাতাল চত্বরে কুকুর-বিড়ালের অবাধ বিচরণ তার নজরে আসে। এই সমস্ত বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জবাব তলব করেন তিনি এবং দ্রুত পরিস্থিতির উন্নতির নির্দেশ দেন। হাসপাতাল পরিদর্শনের পর স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ' প্রচুর অভিযোগ আসছে যে রাত ১০টার পরে বেশির ভাগ সময়ে কোনও সিনিয়র ডাক্তার থাকেন না। আমি দেখতে এসেছিলাম।'
মন্ত্রীর আরও অভিযোগ, 'প্রতিটা জায়গায় নোংরা। এমন কোনও বিভাগ নেই, যেটা নোংরা নয়। এটা আমাদের কাছে অত্যন্ত নিন্দনীয়। হাসপাতালের কী অবস্থা! কী দুর্দশা! দেখে খারাপ লাগছে।' হাসপাতালের বাস্তব পরিষেবা নিজের চোখে দেখতে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সরকারের নজরদারির বার্তাই স্পষ্ট করেছে।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের