নিজস্ব প্রতিনিধি , নদীয়া - দীর্ঘ টালবাহানার পর অবশেষে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। আর তার মধ্যেই উঠে আসছে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান। সর্বশেষ তথ্য অনুযায়ী, নদীয়ায় বাদ পড়েছে ৬০ হাজার ভোটারের নাম। রাজ্যজুড়ে কত নাম চূড়ান্ত তালিকায় টিকে থাকল, সেদিকে নজর রাজনৈতিক মহল থেকে সাধারণ নাগরিক সবারই।
SIR শুরুর আগে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ। খসড়া তালিকায় প্রায় ৫৮ লক্ষ নাম বাদ যায়। কমিশন সূত্রে জানা গেছে, চূড়ান্ত তালিকায় মোট ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম প্রকাশিত হয়েছে। অর্থাৎ সংশোধন প্রক্রিয়ার ফলে ভোটার সংখ্যায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। শনিবার প্রকাশিত হওয়া চূড়ান্ত তালিকা অনুযায়ী, নদীয়ায় বাদ পড়েছে ৬০ হাজার ভোটারের নাম। ২ লক্ষ ৭০ হাজার ভোটারের নাম রয়েছে 'আন্ডার অ্যাডজুগিকশন' প্রক্রিয়ার মধ্যে।
অন্যদিকে, আলিপুরদুয়ার জেলাশাসক তালিকা প্রকাশের পর জানিয়েছেন, জেলায় মোট ১১ লক্ষ ৯৬ হাজার ৬৫১ জনের নাম ভোটার তালিকায় রয়েছে। এর মধ্যে ৮০ হাজার ৪৯৪ জনের নাম এখনও অমীমাংসিত বা যাচাইয়ের পর্যায়ে। বাদ গিয়েছে ১১ হাজার ৬৯২ জনের নাম এবং নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন ৪ হাজার ১৪৩ জন। এই পরিসংখ্যান স্পষ্ট করছে, তালিকা প্রকাশ হলেও যাচাই-বাছাই ও নিষ্পত্তির প্রক্রিয়া এখনও চলমান।
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের