নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান - রাজ্যে ফের গণপিটুনি। আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটলো। চোর সন্দেহে চার যুবককে ধরে নিরাপত্তারক্ষীরা প্রকাশ্য রাস্তায় বেধড়ক মারধর করেন। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রের খবর, পূর্ব বর্ধমানের শহর বর্ধমানের রেনেসাঁ উপনগরীতে টানা কয়েকদিন ধরে চুরির ঘটনা ঘটছিল। কিন্তু এতদিন কোনোভাবেই চোর ধরা যাচ্ছিল না। বৃহস্পতিবার সন্ধ্যায় চারজনকে সন্দেহ হওয়ামাত্র নিরাপত্তারক্ষীরা ধাওয়া করে। পাশের জঙ্গল থেকে টেনে বের করে তাঁদের হাতে পায়ে দড়ি বেঁধে চলে মারধর।

খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়। জানা গেছে ধৃতদের নাম, কাশীনাথ দে বাড়ি কাঞ্চননগর এলাকায়, শ্রীকান্ত ধীবর (২৭) বাড়ি বড় নীলপুর হঠাৎ কলোনি, আমির খান (২৭) বাড়ি মিরছোবা দক্ষিণ এলাকা, বাবাই দে (২৪) বাড়ি ছোট নীলপুর আমবাগান। শুক্রবার ধৃতদের বর্ধমান জেলা আদালতে পেশ করে পুলিশ।

তবে ঘটনার পর থেকেই এলাকাজুড়ে শুরু হয়েছে জোর আলোচনা। সন্দেহ হলে সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হলো না কেন পুলিশকে? গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা কেন বারবার দেখা যাচ্ছে? প্রশাসনের গাফিলতি, নাকি মানুষের অভ্যাসেই পরিণত হচ্ছে গণধোলাই? ঘটনার জেরে ফের উঠে এল রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নচিহ্ন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের