নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – ১ মাসের বেশি সময় ধরে চলছে পশ্চিম এশিয়ার যুদ্ধ। যুদ্ধ শুরু হয়েছিল ৩ দেশের মধ্যে। পরে তা কুয়েত, সৌদির মতো একাধিক দেশে ছড়িয়ে পড়ে। ইরানের সঙ্গে আলোচনার দাবি ট্রাম্প জানালেও তা নস্যাৎ করে তেহরান। এই আবহে যুদ্ধে ইতি টানার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “ওয়াশিংটনের সঙ্গে তেহরানের কোনও চুক্তি করারও প্রয়োজন নেই। খুব তাড়াতাড়ি আমরা ওখান থেকে চলে আসব। আর দু-সপ্তাহ, দুই বা বড়জোর তিন।“ মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর বিশেষজ্ঞমহলের দাবি, এবার হয়তো যুদ্ধে ইতি টানতে চলেছেন ট্রাম্প।
গত রবিবার ‘এয়ার ফোর্স ওয়ান’ (মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান)-এ সাংবাদিকদের ট্রাম্প জানান, “হ্যাঁ ইরান প্রস্তাবগুলি নিয়ে যোগাযোগ করেছে। ওরা আমাদের দাবিগুলির বেশির ভাগই মেনে নিয়েছে। আর মানবে না-ই বা কেন? আমরা যা চিন্তাভাবনা করছি, তার সঙ্গে ওরাও (ইরান) সহমত। আমরা ১৫ টি বিষয়ের কথা বলেছিলাম। মূলত ওই বিষয়গুলি ছাড়াও আমরা আরও কয়েকটি বিষয়ে ওদের কাছে প্রস্তাব দেব।“
ইরানের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, “গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়েছে। তার পরে এই ৩১ দিনে আমেরিকার সঙ্গে কোনও আলোচনা হয়নি। প্রস্তাব মেনে নেওয়া তো দূরের কথা। তবে পাকিস্তান সহ কিছু মধ্যস্থতাকারী দেশের পক্ষ থেকে আমাদের কাছে আলোচনার অনুরোধ এবং কিছু প্রস্তাব পাঠানো হয়েছে।“ ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকেই জানিয়েছেন, “এখন আত্মরক্ষাই আমাদের কাছে অগ্রাধিকার।“
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের