নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভার সই জালিয়াতি কাণ্ডের তদন্তে এবার সরাসরি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল সিআইডি। শনিবার দুপুরে হরিশ মুখার্জী রোডের শান্তিনিকেতনে চার সদস্যের একটি দল গিয়ে উপস্থিত হওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন না অভিষেক।
শনিবার দুপুর ১টার কিছু পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার বাসভবনের সামনে পৌঁছান সিআইডির চার আধিকারিক। জানা গেছে, বিধানসভার সই জালিয়াতি সংক্রান্ত তদন্তের সূত্র ধরেই এই সফর। সম্প্রতি একাধিক তৃণমূল বিধায়কের স্বাক্ষর নিয়ে বিতর্কের জেরে তদন্ত শুরু করেছে রাজ্যের গোয়েন্দা সংস্থা। সেই তদন্তের অংশ হিসেবেই এবার অভিষেকের বাড়িতে পৌঁছান আধিকারিকরা।
সিআইডি আধিকারিকরা কিছুক্ষণ দরজার সামনে অপেক্ষা করেন এবং ভিতরে যোগাযোগের চেষ্টা করেন। পরে বাড়ির এক কর্মী স্মরণজিৎ দে বাইরে এসে তাদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার পরিবারের কোনও সদস্যই বর্তমানে বাড়িতে নেই। এমনকি তিনি তাদের অবস্থান সম্পর্কেও কিছু জানেন না। সেই কারণে সিআইডির দলকে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
এরপর আধিকারিকরা কর্মীর পরিচয় ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করার পর তারা ফিরে যান বলে জানা গেছে। তদন্তের স্বার্থে সিআইডি ভবিষ্যতে আবারও যোগাযোগ করতে পারে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের