নিজস্ব প্রতিনিধি, কলকাতা – দিন কয়েক আগে ছেলের চিকিৎসা করাতে এসে আরজি করের লিফটে আটকে যান এক যুবক। মৃত্যু হয় তাঁর। এরপরই সোমবার ভোরে চিকিৎসা করাতে এসে এক প্রৌঢ়ের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাসপাতাল চত্বরে। যেন যমের দুয়ার আরজি কর! এই আবহে গোটা ঘটনার লিখিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য অতীন ঘোষ।
সংবাদ মাধ্যমকে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য অতীন ঘোষ জানিয়েছেন, “এখনও পর্যন্ত আমি সংবাদমাধ্যমের মাধ্যমে যা খবর পেয়েছি, তা যাচাই করার জন্য আরজি করের MSVP-কে ফোন করেছিলাম। কিন্তু হাসপাতাল থেকে পাওয়া রিপোর্ট একেবারে উল্টো। তাই লিখিত রিপোর্ট না পেলে এখনই কিছু বলতে পারব না। লিখিত রিপোর্ট আগে খতিয়ে দেখি। হাসপাতালের তরফ থেকে আমাকে জানানো হয়েছে, হাসপাতালের বেডে মারা গিয়েছেন বিশ্বজিৎ সামন্ত। তবে রোগীর পরিবারের অভিযোগ, শৌচালয়ে থেকে ফেরার পথে মৃত্যু হয়েছে।“
পরিবার সূত্রে জানা যায়, বুকে ব্যথা, শ্বাসকষ্ট এবং নাক দিয়ে রক্ত বের হওয়ায় সোমবার ভোর প্রায় ৪টে নাগাদ বিশ্বজিৎ সামন্তকে আর জি কর হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে ট্রমা কেয়ারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অভিযোগ, চিকিৎসার মাঝেই তার শৌচাগারে যাওয়ার প্রয়োজন হলে হাসপাতালের তরফে তাকে গেটের পাশে থাকা সুলভ শৌচালয়ে যেতে বলা হয়।
পরিবারের দাবি, ট্রমা কেয়ার থেকে প্রায় ৫০ মিটার দূরে সেই শৌচালয়ে স্ট্রেচার না দেওয়ায় হেঁটে যাওয়ার সময় আচমকাই অচৈতন্য হয়ে পড়েন ওই প্রৌঢ়। এরপর তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের পরিবারের অভিযোগ, যেখানে তার চিকিৎসা চলছিল সেখানে কাছাকাছি কোনও শৌচালয়ের ব্যবস্থা ছিল না।
এমনকি, হাসপাতাল কর্মীদের কাছে জানতে চাইলে বাইরে বা দোতলায় যাওয়ার কথা বলা হয়। অসুস্থ অবস্থায় দোতলায় ওঠার জন্য কোনও স্ট্রেচারও দেওয়া হয়নি বলেও অভিযোগ। অসুস্থ শরীরে হেঁটে যাওয়ার সময়ই তার মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
নিম্নচাপের প্রভাবে বদলাবে আবহাওয়া
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের