নিজস্ব প্রতিনিধি , হুগলী- চোরাই জিনিস বন্ধক রেখে মোটা সুদে টাকা ধার! চন্ডীতলায় পুলিশি অভিযানে নগদ টাকা, সোনা রূপো ও বাইকসহ গ্রেফতার এক বৃদ্ধ।

সূত্রের খবর, হুগলী জেলার চন্ডীতলায় চাঞ্চল্যকর ঘটনা। চোরাই জিনিস বন্ধক রেখে অবৈধভাবে টাকা ধার দেওয়ার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করল পুলিশ। শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে চন্ডীতলা থানার পুলিশ গরলগাছা বরিজহাটি এলাকায় অভিযানে নামে। পুলিশের তল্লাশিতে চাঁদ বাবু নামে ওই বৃদ্ধের বাড়ি থেকে মেলে বিপুল পরিমাণ চোরাই জিনিসপত্র।

চন্ডীতলা এসডিপিও তমাল সরকার রবিবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে জানান, অভিযুক্তের বাড়ি থেকে আটটি মোটরবাইক, একটি টোটো, ১২ গ্রাম সোনার গহনা, ১৮৫ গ্রাম রূপোর গহনা, ছ’টি মোবাইল ফোন এবং নগদ এক লক্ষ বাহাত্তর হাজার টাকা উদ্ধার হয়েছে। এসবের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন চাঁদ বাবু। জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি চোরাই জিনিস বন্ধক রেখে মোটা সুদে টাকা ধার দিতেন এবং পরে সেই জিনিসপত্র অন্যত্র পাচার করে দিতেন।

পুলিশের দাবি, এলাকায় দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ ছিল ওই বৃদ্ধের। উদ্ধার হওয়া বাইক, গহনা ও অন্যান্য সামগ্রীর প্রকৃত মালিকদের খোঁজে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে পেশ করে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ মেলে। চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।
হুগলীর গ্রামীণ পুলিশ স্পষ্ট জানিয়েছে, এ ধরনের বেআইনি কাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এলাকাবাসীর কাছে পুলিশের আবেদন, এ ধরনের অবৈধ লেনদেনের খবর পেলে যেন দ্রুত থানাকে জানানো হয়।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের