নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের তদন্তে এবার প্রযুক্তিনির্ভর বিশ্লেষণে জোর দিল সিবিআই। তদন্তের দ্বিতীয় দিনে মধ্যমগ্রামের দোহারিয়ায় ঘটনাস্থলে পৌঁছে অত্যাধুনিক থ্রিডি স্ক্যানারের সাহায্যে গোটা এলাকা ডিজিটাল ম্যাপিং করল তদন্তকারী দল।
মঙ্গলবার প্রাথমিক অনুসন্ধানের পর বুধবার ফের দোহারিয়ার পেয়ারাবাগান এলাকায় পৌঁছায় সিবিআইয়ের পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল। গোটা এলাকা ঘিরে ব্যারিকেড করা হয় এবং কিছু সময়ের জন্য সাধারণ মানুষের যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়। তদন্তকারীরা দীর্ঘক্ষণ ধরে রাস্তার মাপজোক, গাড়ির অবস্থান, সম্ভাব্য শুটিং পজিশন এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেন।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এদিন ঘটনাস্থলে ব্যবহার করা হয় অত্যাধুনিক থ্রিডি স্ক্যানার। এই প্রযুক্তির মাধ্যমে গোটা এলাকার ত্রিমাত্রিক ডিজিটাল মডেল তৈরি করা হচ্ছে, যাতে হামলার মুহূর্তটি নিখুঁতভাবে পুনর্গঠন করা যায়। তদন্তকারীদের অনুমান, ঘটনার দিন রাস্তার ধারে আগে থেকেই ওত পেতে দাঁড়িয়ে ছিল একটি রুপোলি রঙের গাড়ি।
চন্দ্রনাথ রথের গাড়ি সেখানে পৌঁছতেই সেটিকে আটকে খুব কাছ থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দিয়ে পরপর গুলি চালানো হয়। সিবিআই সূত্রে জানা গেছে, হামলাকারীরা কোন দিক থেকে এসেছিল, কতক্ষণ এলাকায় অবস্থান করেছিল এবং ঠিক কোথা থেকে গুলি চালানো হয়েছিল, সেই সব তথ্য স্পষ্টভাবে বোঝার চেষ্টা চলছে। একইসঙ্গে আততায়ীদের পালানোর সম্ভাব্য রুটও খতিয়ে দেখা হচ্ছে।
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
যোগযোগ না হওয়ায় উদ্বেগ ক্রমশ বাড়ছে
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের