নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - রাজ্যে বিধানসভা ভোট ঘোষণার পর থেকেই উত্তপ্ত রাজ্য-রাজনীতি। চন্দ্রকোণা ব্লকের তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির উপর বিকৃতিক কেন্দ্র করে শুরু হয়েছে শাসক বিরোধীর তরজা। যদিও এই অপবাদ মিথ্যে বলে দাবি করেছে বিজেপি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূলের অভিযোগ রাতের অন্ধকারে বিজেপির দুষ্কৃতীরা তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি লেপে বিকৃতি করে দেয়। এই নিয়ে চন্দ্রকোণা ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ইসনগর বুথে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির দাবি তৃণমূল নিজেরাই এসব কাজকর্ম করছে।
এই ঘটনায় তৃণমূল নেতা বটকৃষ্ণ কান্ডার জানান, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের দলের দলীয় পতাকা ছিঁড়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি লাগিয়ে দিয়েছে। তারা রাতের অন্ধকারে পুকুর পাড়ে এসে আমাদের দলীয় পতাকা ছিঁড়ে দিয়ে গেছে আমরা তা স্পষ্ট দেখেছি। তাদের পায়ের ছাপও রয়েছে। এই কাজ বিজেপি ছাড়া আর কেউ করেনি।
অন্যদিকে চন্দ্রকোণার বিজেপি প্রার্থী সুকান্ত দোলুই জানান, আমাদের এমন দিন আসেনি যে আমরা তৃণমূলের পতাকা ছিঁড়তে যাব। তৃণমূলের কর্মীরাই তাদের নিজেদের দলীয় পতাকা ছিঁড়ছে আর আমাদের উপর দোষ দিচ্ছে। মানুষ সব দেখতে পাচ্ছে। মানুষকে আর বোকা বানানো যাবে না। পুলিশ-প্রশাসনও সবই জানে তাই কোন অভিযোগ হবে না।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের