68c8340c86414_WhatsApp Image 2025-09-15 at 9.12.33 PM
সেপ্টেম্বর ১৫, ২০২৫ রাত ০৯:৩১ IST

চন্দননগরে বেআইনি দখলদার উচ্ছেদ অভিযান , শোভাযাত্রার রুটে ফিরছে স্বস্তি

নিজস্ব প্রতিনিধি , হুগলী - বেআইনি দখলদারি সরাতে বড়সড় অভিযান চালাল চন্দননগর পুরসভা। সোমবার সকাল থেকে জেসিবি মেশিন নামিয়ে একের পর এক অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়। আসন্ন জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রাকে নির্বিঘ্ন করতে , এমনকি সাধারণ মানুষের পথ চলা স্বাভাবিক করতেই এই দখলদার উচ্ছেদের সিদ্ধান্ত বলে জানিয়েছেন পুরসভার মেয়র।

সূত্রের খবর , চন্দননগর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা উর্দি বাজারে বেআইনি দখলদার উচ্ছেদে বড় পদক্ষেপ নিল চন্দননগর কর্পোরেশন। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী , সরকারি জমি সহ ফুটপাত দখলমুক্ত করতে একাধিক জেলায় চলছে অভিযান। সেই ধারাবাহিকতায় আজ চন্দননগরে নামানো হয় জেসিবি। ভেঙে ফেলা হয় একের পর এক বেআইনি নির্মাণ।

উর্দি বাজার এলাকায় রাস্তার দু’পাশের দখলদারি নিয়ে বহুদিন ধরেই অভিযোগ উঠছিল। শহরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পূজার শোভাযাত্রার রুট পড়ে এই অংশ দিয়ে। ফলে ওই এলাকার দখলদারি শুধু পুজোর সময়ই নয় , বর্ষব্যাপী সাধারণ মানুষের পথ চলাতেও বাধা হয়ে দাঁড়াচ্ছিল। এই অভিযানের আওতায় তৃণমূল কংগ্রেসের একটি স্থানীয় পার্টি অফিসও ছিল। সেটিও সরিয়ে নেওয়া হয়েছে।

প্রশাসনের তরফে ভেঙে দেওয়া হয় বেআইনি নির্মাণ 

রাস্তার উপর গড়ে ওঠা কিছু দোকান আগেই স্বেচ্ছায় পিছু হটে যায়। যদিও পুরোপুরি দখলমুক্ত এখনো হয়নি। চন্দননগর কর্পোরেশন এপ্রসঙ্গে জানান , শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও এই ধরনের উচ্ছেদ অভিযান চলবে। বেআইনি দখলদারি সরিয়ে , ফুটপাথ নির্মাণ সহ জনসাধারণের পথচলাকে আরও স্বচ্ছন্দ করাই প্রশাসনের মূল লক্ষ্য।

চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী জানান, "বেআইনি দখল সরাতে কর্পোরেশন আগেই ব্যবসায়ীদের সঙ্গে একাধিক বৈঠক করেছে। আজকের অভিযান চলেছে কোনওরকম বাধা ছাড়াই। দখলদাররাও সহযোগিতা করেছেন। শুধু উর্দি বাজারই নয় , মহকুমা শাসকের দফতরের সামনেও দখলদারি সরানো হয়েছে। ওই এলাকাগুলিতে খুব শীঘ্রই নতুন ফুটপাত তৈরি করে রেলিং দিয়ে ঘিরে দেওয়া হবে।"

আরও পড়ুন

জঙ্গলপথে হঠাৎ নিয়ন্ত্রণহীন গাড়ি, গাছে ধাক্কায় প্রাণ গেল মহিলার
আগস্ট ২৬, ২০২৬

জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩

সাতগাছিয়ায় তৃণমূল নেতার উপর নৃশংস হামলা! অভিষেকের পোস্টে কাঠগড়ায় বিজেপি
আগস্ট ২৬, ২০২৬

জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি

কর্মী পুনর্বহালকে ঘিরে নদীয়ার গ্যাস গোডাউনে বিজেপি-মালিক সংঘর্ষ , রক্তাক্ত মণ্ডল সহ-সভাপতি
আগস্ট ২৬, ২০২৬

তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ

 

আবর্জনার স্তূপে শত শত আধার কার্ড ! আলিপুরদুয়ারে তদন্তে সিআইডি
আগস্ট ২৬, ২০২৬

জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য

রাসায়নিক মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নবদ্বীপে কারখানায় পুলিশের হানায় চাঞ্চল্য
আগস্ট ২৬, ২০২৬

রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে

মালদহে দিনমজুরের মৃত্যু দুর্ঘটনা নাকি অন্য কিছু? ব্রিজের নিচে খাড়ি থেকে দেহ উদ্ধার
আগস্ট ২৬, ২০২৬

গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
 

আন্দুলের আবাসনে ভয়াবহ আগুন ! অচেতন বৃদ্ধাকে উদ্ধার , হাসপাতালে মৃত্যু
আগস্ট ২৬, ২০২৬

আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক

তৃতীয় শ্রেণির ছাত্রীকে পড়াতে গিয়ে যৌন হেনস্তার অভিযোগ! ঝড়খালিতে গ্রেফতার ৭১ বছরের শিক্ষক
আগস্ট ২৬, ২০২৬

রাস্তাজুড়ে মানুষের ঢল! নবীর জন্মদিনে জুলুসে উৎসবের আবহ মালদহে
আগস্ট ২৬, ২০২৬

মহেন্দ্রপুর থেকে দৌলতপুর, একাধিক এলাকা পরিক্রমা করে জুলুসে সামিল বহু মানুষ

ভেড়ার শরীরে রক্ত! খামারে ঢুকে ভেড়ার ওপর যৌন নির্যাতনের অভিযোগ, নদীয়ার এক যুবকের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
 

বাগনানে ঝোপে নড়াচড়া দেখে চমক! কাছে যেতেই মিলল কচ্ছপ
আগস্ট ২৬, ২০২৬

১২ ঘণ্টা অ্যাম্বুলেন্স চালিয়ে পড়াশোনা ৫-৬ বার ব্যর্থতার পর ISRO-তে চাকরির ডাক পেলেন দেবজিৎ
আগস্ট ২৬, ২০২৬

রাখি পূর্ণিমায় প্রকৃতির ছোঁয়া! কৃষ্ণগঞ্জে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে পাতা-বীজে অভিনব রাখি
আগস্ট ২৬, ২০২৬

রাখির আগে শিলিগুড়ির বাজারে রঙিন ঝড়! কার্টুন থেকে LED, ভাইয়ের হাতে রাখি পরাতে হুড়মুড়িয়ে কেনাকাটা
আগস্ট ২৬, ২০২৬

দ্রব্যমূল্য রুখতে বাজারে পুলিশ, আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংসের দাম যাচাই নাগেরবাজারে!
আগস্ট ২৬, ২০২৬

আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের