নিজস্ব প্রতিনিধি , হুগলী - গাছ কাটা আর মাটির অবহেলার বিরুদ্ধে জোরালো আওয়াজ এবার পুজোমণ্ডপ থেকেই। প্রকৃতিকে বাঁচানোর ডাক দিয়ে উত্তরপাড়ার মাখলা বিবেকানন্দ সংঘের দুর্গাপুজো এবছর হাজির হয়েছে বিশেষ থিম “মাটির টানে” নিয়ে।

সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় পুজোর শুভ উদ্বোধন করেন এলাকার জ্যেষ্ঠা অধিবাসী জোৎস্না ভৌমিক, বয়স ১০৫ বছর। সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ নাগরিক ও উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান। পুজোর থিম “মাটির টানে” শুধু নামেই নয়, মণ্ডপ থেকে প্রতিমা পর্যন্ত প্রতিটি আয়োজনেই যেন প্রকৃতি রক্ষার কথা বলছে।

শহরজুড়ে যখন নির্বিচারে গাছ কাটা হচ্ছে, সেই প্রতিবাদকেই শিল্প ও ভাবনায় রূপ দিয়েছে এই পুজো।স্থানীয় বাসিন্দারা জানান, এতবড় উদ্যোগে শতবর্ষী জোৎস্না দেবীর উপস্থিতি পুরো আয়োজনকে এক বিশেষ মর্যাদা দিয়েছে।

প্রতিমাশিল্পী বাপি দত্ত জানান , “এই বছর মা দুর্গার প্রতিমাকে গড়া হয়েছে এক বিশাল বটগাছের ওপর, যাতে প্রকৃতির শক্তি ও মাতৃত্ব একসঙ্গে প্রতিফলিত হয়। তিনি বলেন, “মাটি থেকেই আমাদের শুরু, সেই মাটিই আজ বিপন্ন। মায়ের আকৃতি অনেক বড় রেখেছি সন্তানদের তুলনায়, কেননা মায়ের কাছে সন্তানেরা কখনও বড় হয় না।

প্রতিনিয়ত ছোট ছোট স্বার্থের জন্য আমরা নির্বিচারে গাছ কেটে চলেছি। তাই মায়ের প্রতিমায় বটগাছের ছায়া আনতেই এই উদ্যোগ।” মণ্ডপসজ্জায়তেও সেই একই ভাবনা। প্রকৃতির সঙ্গে একাত্মতা।

ক্লাব সদস্যরা জানান, থিমের সঙ্গে মানিয়ে মণ্ডপসজ্জার সব ডালপালা ও কাঠ পুরসভা এবং সিইএসসি থেকে সংগৃহীত, যা আগেই ছাঁটা হয়েছিল। “নতুন করে কোনও গাছ কাটা হয়নি, পরিবেশের ক্ষতি না করেই এই সাজসজ্জা করা হয়েছে,” জানিয়েছেন এক সদস্য। পাশাপাশি তারা স্পষ্ট বার্তা দিয়েছেন, “পরিবেশ বাঁচাতে আমরা সবসময় সরব, আগামী দিনেও থাকব।

সবার কাছে একটাই অনুরোধ গাছ কাটা ভুলে গাছ লাগান, গাছ আছে বলেই আমরা আছি , এটা যেন আমরা ভুলে না যাই।”
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের