নিজস্ব প্রতিনিধি , হুগলী - ফের চিটফান্ড খুলে প্রতারণার অভিযোগ। চুঁচুড়ায় মোটা অঙ্কের জালিয়াতির ফাঁদে বহু আমজনতা। চিটফান্ড অফিসে ভরসা করে টাকা রেখে প্রতারিত হয়েছেন বহু সাধারণ মানুষ। টাকা তুলতে এসে অফিস বন্ধ দেখায় কর্ণধারের নামে ব্যানার ঝুলিয়ে প্রতিবাদ জানান তারা। হেলথ কেয়ার সলিউশনের অফিস খুলে তার পেছনে শেয়ার মার্কেটে টাকা লাগানোর অভিযোগ তুলেছেন প্রতারিতরা।
গত দুই বছরে লক্ষ লক্ষ টাকা ওই সংস্থায় রেখে মোটা সুদের আশায় ছিলেন সকলে। বছরে কখনও ৪ , কখনও ৬ আবার কখনও ১২ শতাংশ সুদের আশ্বাস দিয়ে তাদের লুট করে ওই সংস্থা। প্রতারিতদের দাবি , কোর্ট পেপারে চুক্তি করার পরেই টাকা নেওয়া হয়। এরপর তাদের ফোন না তুলে অফিস বন্ধ করে পলাতক হয়ে যায় চিটফান্ডের সঙ্গে যুক্ত সকলে। তবে প্রথম কয়েকমাস সুদের টাকা দিয়ে বিশ্বাস অর্জনের পরেই মোটা টাকা লুট করা হয়। সংস্থার কর্ণধার তুষার কান্তি মন্ডলের নামে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয় অফিসের সামনে।
রেজাউল মল্লিক জানিয়েছেন , আমার ফোনের দোকানে গিয়ে কর্ণধার তুষার কান্তি মন্ডল টাকা রাখার কথা জানিয়ে সুদের কথা বলেন। প্রথম ৬ মাস পর আর দেয়নি। প্রথমদিকে ফোন ধরে বলত আমার টাকা নিরাপদ জায়গায় আছে। পরের দিকে হুমকি দেওয়া শুরু করল। এখন উধাও। আমি শুধু টাকা রেখেছি এমন নয় অনেককেই এই কাজ করতে বলেছি। তারা এখন রীতিমত আমাকে ভুল বুঝতে শুরু করেছে। ভাবছে আমিও যুক্ত। তবে আমি যে একই সমস্যায় তারা বুঝতে চাইছেনা। তাই আমি চাই যত শীঘ্রই সম্ভব টাকা ফেরত দেওয়া হোক।"
অমিত কুন্ডু বলেন , "আমাদের প্রথম দিকে ৪ শতাংশ করে সুদের টাকা দেওয়ার কথা বলা হয়। সেটা দেওয়াও হয়। কয়েকমাস দেওয়ার পর হঠাৎ বন্ধ করে দেয়। আমার অনেক বন্ধুও এই চক্রে পা দিয়েছে। বারাসাত থেকে প্রায় ২ কোটির ওপর টাকা রাখা হয়। যা ফেরত পায়নি কেউই। আমাদের টাকা ফিরিয়ে দেওয়া হোক এটাই চাই।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের