নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বেজিং সফর শেষ হতেই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সাইবার নিরাপত্তা ও চিনের গুপ্তচরবৃত্তির আতঙ্কে বেজিং থেকে পাওয়া সমস্ত উপহার আস্তাকুঁড়ে ফেলে দিয়ে এয়ার ফোর্স ওয়ানে উঠেছেন মার্কিন প্রতিনিধিরা। শুধু তাই নয়, নিরাপত্তার স্বার্থে চিনে ব্যবহারের জন্য নিয়ে যাওয়া বিশেষ মোবাইল ফোনগুলোও ফেরার আগে ধ্বংস করে দেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ‘মিরর ইউএস’-এ প্রকাশিত এই রিপোর্ট ঘিরে বর্তমানে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।
সূত্রের খবর, গত ১৩-১৫, ৩ দিন ব্যাপী ডোনাল্ড ট্রাম্প সহ তার সঙ্গীরা চিন সফরে গিয়েছিলেন। সেখানে কাউকেই ব্যক্তিগত মোবাইল বা ল্যাপটপ নিয়ে যেতে দেওয়া হয়নি। মার্কিন গোয়েন্দাদের কড়া নির্দেশে সমস্ত বৈদ্যুতিন যন্ত্র আমেরিকাতেই রেখে যান তারা। সাময়িক যোগাযোগের জন্য তাদের দেওয়া হয়েছিল তুলনামূলক সস্তার ‘বার্নার ফোন’, যাতে আধুনিক সুযোগ-সুবিধা না থাকায় হ্যাক হওয়ার ঝুঁকি থাকে না।
বেজিংয়ের ‘গ্রেট হল অফ দ্য পিপল’-এ শি জিনপিঙের সঙ্গে মেগা বৈঠক শেষে চিনের পক্ষ থেকে মার্কিন প্রতিনিধিদের বেশ কিছু স্মারকচিহ্ন ও ব্যাজ উপহার দেওয়া হয়েছিল। কিন্তু আমেরিকার ফেরার আগে চিনা প্রযুক্তির মাধ্যমে ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যার ছড়ানোর আশঙ্কায় সেই সমস্ত উপহার ফেলে দেওয়া হয়। এমনকি বার্নার ফোনগুলো সম্পূর্ণ নষ্ট করে ফেলা হয়।
এ প্রসঙ্গে হোয়াইট হাউসের এক শীর্ষ নিরাপত্তা আধিকারিক জানান, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফরে সাইবার হামলা এড়ানোই ছিল আমাদের প্রধান লক্ষ্য। চিনের মতো নির্দিষ্ট কিছু দেশে সুইচ-অফ করা মোবাইল ফোনও হ্যাকারদের নিশানা হতে পারে ও অজান্তেই গোপন তথ্য চুরি যাওয়ার ঝুঁকি থাকে। এই ধরনের মারাত্মক ভূ-রাজনৈতিক ও প্রযুক্তিগত ঝুঁকি এড়াতেই আমাদের প্রতিনিধিরা চিনের মাটিতে কোনো নিজস্ব ডিভাইস ব্যবহার করেননি। সেখান থেকে কোনো জিনিসপত্র নিয়ে আমেরিকায় ফেরেননি। আমাদের জাতীয় নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি ছিল'।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের