নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - চিকিৎসার গাফিলতিতে নাবালকের মৃত্যুর অভিযোগে বিক্ষোভ দেখাল এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হাতিহাড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গোটা বিষয়টি খতিয়ে দেখা শুরু হয়েছে। যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিহাড় গ্রামের বাসিন্দা শ্যামল কর পেশায় একজন সবজি ব্যবসায়ী। অন্যান্য দিনের মতো শুক্রবার রাতে পরিবারের সবাই খাওয়া-দাওয়া সেরে ঘুমোতে যান। হঠাৎ রাত প্রায় ১১টা নাগাদ তার ৭ বছরের সন্তান সাপে কেটেছে বলে চিৎকার করে ওঠে। এরপর তড়িঘড়ি তাকে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান পরিবারের সদস্যরা।

স্বজনদের দাবি, সেখানে আসার পরেও ছেলেটি কথা বলছিল ও অনেকটাই সুস্থ ছিল। এমনকি কর্তব্যরত চিকিৎসককে জানানো হয় যে তার পেটের যন্ত্রণা হচ্ছে। অভিযোগ, এরপরেও চিকিৎসকেরা কোনো রকম চিকিৎসার ব্যবস্থা নেননি। দীর্ঘ ২ ঘণ্টা ফেলে রাখায় নাবালকের পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে ওঠে আর সে মারা যায়। কর্তৃপক্ষের এই চরম উদাসীনতার কারণেই এমন পরিণতি হয়েছে বলে ক্ষোভে ফেটে পড়েন ক্ষুব্ধ পরিজনেরা।
শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসা কেন্দ্রের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। এর ফলে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। গ্রামবাসীদের মতে, প্রশাসনের গাফিলতিতেই এই প্রাণহানি ঘটেছে। ক্ষুব্ধ স্থানীয়দের দাবি, পুরো বিষয়টির সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ করা হয়।
এ বিষয়ে শ্যামল কর জানান, 'ছেলে বলার পর আমি সঙ্গে সঙ্গে দেখলাম একটা বড় চিতি সাপ। আমার গাড়ি করে দ্রুত হাসপাতালে আসি।এখানে বিস্কুট-জল খেয়েছে ও। ৩-৪ বার বমি করেছে। অথচ কেউ একটা ইনজেকশন বা স্যালাইন পর্যন্ত দেয়নি। এখানকার ম্যাডাম তৃণমূলের আমলে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। তিনি আবার লিখেছেন স্বাভাবিক মৃত্যু। আমি চাই যেন আর কোনো মায়ের কোল খালি না হয়। হাসপাতালের পরিকাঠামো ভালো করা হোক। অবিলম্বে দোষীদের রেজিস্ট্রেশন বাতিল করা হোক'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের