নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখালেন মৃতার আত্মীয়রা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিষ্ণুপুরে। নিহত বর্ণালী পন্ডিত (৫০)। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় থানার আইসি। যদিও বিষয়টি অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে , খামারবেড়িয়া গ্রামের বাসিন্দা বর্ণালী পন্ডিত। গত রবিবার হাত, পা, কোমরে তীব্র যন্ত্রণা হওয়ায় তাঁকে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরিবারের দাবি, এরপর থেকে তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। সেই অবস্থায় একাধিকবার অন্যত্র স্থানান্তরের চেষ্টা করেন পরিজনরা।

কিন্তু কর্তব্যরত চিকিৎসক পরিবারকে জানান, এইভাবে রোগী নিয়ে যাওয়া নিয়মের বাইরে। এমনকি রোগের প্রকৃত কারণ জানতে চাইলেও কোনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি বলে অভিযোগ। অন্যদিকে মৃতার আত্মীয়ের দাবি, রিপোর্ট দেখে তাঁরাই বুঝতে পারেন হালকা হৃদরোগের উপসর্গ ও জন্ডিস রয়েছে। এইভাবে ৩ দিন কেটে যাওয়ার পর বুধবার সকালে মৃত্যু হয় ওই মহিলার।
নিহতের ছেলে শুভম পন্ডিত জানান, 'বারবার বলা হচ্ছিল সব ঠিক আছে। অথচ আমরা নিজেরাই দেখতে পাচ্ছিলাম অবস্থা খারাপের দিকে যাচ্ছে। ডাক্তারবাবু ইচ্ছে করে ভুল চিকিৎসা করে আমার মাকে মেরেছেন। সরকার হাসপাতাল করে দিয়েছে। কিন্তু ডাক্তাররা সেখানে না থেকে বাইরে চেম্বার করে মোটা টাকা কামাচ্ছেন। সংশ্লিষ্ট চিকিৎসকের শাস্তি চাই'।
অন্যদিকে হাসপাতালের ইনচার্জ ডাক্তার প্রশান্ত কুমার রায় জানান, 'চিকিৎসারত ডাক্তার রোগীর পরিবারকে জানিয়েছিলেন, চাইলে নিয়ে যেতে পারেন। কিন্তু তাঁরাই কোনও কারণবশত নিয়ে যাননি। চিকিৎসা চলাকালীনই ওনার মৃত্যু হয়। গাফিলতির প্রশ্ন নেই। তবুও বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের