নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ছুটির বিকেলে ফের মেট্রো বিভ্রাট। টালিগঞ্জ স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনায় ব্লু লাইনে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় পরিষেবা। আচমকা এই ঘটনায় মাঝপথে আটকে পড়ে দুর্ভোগে পড়েন বহু যাত্রী। পরপর মেট্রোয় এই মর্মান্তিক ঘটনায় আবারও প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে।
রবিবার বিকেল পৌনে ৫ টা নাগাদ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী একটি ডাউন মেট্রোর সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটতেই সঙ্গে সঙ্গে ব্লু লাইনে মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে ট্রেন চলাচল সম্পূর্ণ থমকে যায়। নিরাপত্তার স্বার্থে ব্লু লাইনে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়।
ছুটির দিন হওয়ায় যাত্রীচাপ তুলনামূলক কম থাকলেও মেট্রো আটকে পড়ায় সমস্যায় পড়েন যাত্রীরা। তবে ব্লু লাইনে বিপর্যস্ত মেট্রো পরিষেবা নতুন নয়। অফিসের ব্যস্ত সময় কখনও আত্মহত্যার চেষ্টা, কখনও পাওয়ার ব্লক অথবা সিগন্যাল সমস্যায় একাধিকবার ভোগান্তির শিকার হতে হয় নিত্যযাত্রীদের। যদিও এই সমস্যার থেকে সুরাহা পেতে মেট্রো কর্তৃপক্ষের তরফে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের