নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যজুড়ে চলছে শুরু হয়ে গেছে বেকার ভাতা প্রকল্প। এই বেকার ভাতার লাইনে দেখা গেছে শিক্ষিত থেকে পড়ুয়া যুবক যুবতীদের। আর এই ভাতা নিয়ে রাজ্য সরকারকে তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ' বাবার ওষুধের লাইনে ছেলে দাঁড়াত, এখন ছেলের বেকার ভাতার লাইনে বাবাকে দাঁড়াতে হচ্ছে।'
রাজ্য সরকারের যুবক - যুবতীদের জন্য বেকার ভাতা ঘোষণা হওয়ার পর থেকেই এই প্রকল্প নিয়ে কটাক্ষ সুর চড়িয়েছে বিরোধী শিবির। রবিবার থেকে শুরু হওয়া এই বেকার ভাতাতে রাজ্যের একাধিক জায়গায় দেখা যাচ্ছে ভিন্ন ছবি। কোথাও এমএ পাশ ছেলে বেকার ভাতার লাইনে দাঁড়াচ্ছে তো কোথাও ইঞ্জিনিয়ারিং পাস ছেলে। আর এই বেকার ভাতা নিয়ে এবার রাজ্য সরকারকে তোপ দাগলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, ' এটা দুঃখজনক দৃশ্য। এটাই বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার। তারপরেও বেকার ভাতা দিয়ে ভোট চাইছেন।'
দিলীপ ঘোষ আরও বলেন, ' বাবার ওষুধের লাইনে ছেলে দাঁড়ায়। এখন ছেলের বেকার ভাতার লাইনে বাবাকে দাঁড়াতে হচ্ছে। বিজেপির পক্ষ থেকে যুব আড্ডার আয়োজন করা হচ্ছে। যুবকদের সরাসরি সমস্যার কথা শোনার জন্য। আড্ডা আর ভাতা দুটো আলাদা জিনিস। যুবদের দায়িত্ব বাংলায় পরিবর্তন আনা। এখনও পর্যন্ত যুব সাথী ১৫ লক্ষ আবেদন জমা পড়েছে। এটা কিছুই না। বিজেপি ক্ষমতায় এলে যুবকদের সমস্যার সমাধান হবে।'
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের