নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – অবৈধ ভাবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংরক্ষণ, চীনের আধিকারিকদের সঙ্গে গোপনে সাক্ষাৎ করার অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কূটনৈতিক অ্যাশলে জে টেলিসকে গ্রেফতার করেছে আমেরিকার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। এই অভিযোগ খারিজ করে দিয়েছেন অ্যাশলে।
অ্যাশলের আইনজীবী একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, “অ্যাশলে জে টেলিস একজন পণ্ডিত মানুষ। তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। তিনি একজন এবং অভিজ্ঞ উপদেষ্টা। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র প্রতিবাদ জানাবো। বিশেষ করে, অন্য দেশের হয়ে চরবৃত্তির করার যে গুরুতর অভিযোগ আনা হয়েছে, তা ভিত্তিহীন।“
উল্লেখ্য, ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি অফিস সূত্রে খবর, প্রতিরক্ষা-সম্পর্কিত নথিপত্র অবৈধ ভাবে নিজের কাছে রেখে আইন ভেঙেছেন ভারতীয় বংশোদ্ভূত অ্যাশলে জে টেলিস। চীনা আধিকারিকদের সঙ্গে গোপনে সাক্ষাৎ করে তিনি। অভিযোগের ভিত্তিতে ভারতীয় বংশোদ্ভূত কূটনীতিকের বিরুদ্ধে ফেডারেল তদন্ত শুরু হয়। গত সপ্তাহের শেষে জেল হেফাজতে নেওয়া হয়েছে তাঁকে।
মার্কিন অ্যাটর্নি লিন্ডসে হ্যালিগান জানিয়েছেন, “অভিযুক্তের আচরণ আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ করা হবে তাঁর বিরুদ্ধে।“ অভিযোগের ভিত্তিতে যদি অ্যাশলে জে টেলিস দোষী সাব্যস্ত হন, তাহলে ১০ বছরের কারাদণ্ড এবং ২৫০,০০০ মার্কিন ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ২ কোটি ২১ লক্ষ ৮৪ হাজার টাকা।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের