নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ‘স্যাটাভাঙা মার’ মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্কের মাঝেই পুলিশের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। শনিবার রেজিনগর থানায় টানা প্রায় চার ঘণ্টা ধরে তাকে জেরা করেন তদন্তকারীরা। থানায় ঢোকার আগে সম্ভাব্য গ্রেফতারির ইঙ্গিত দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেও, জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে ফের হাজিরার নোটিশ পাওয়ার কথা জানালেন তিনি। ফলে এই বিতর্কে নতুন মাত্রা যোগ হল।
শনিবার সকাল সাড়ে ১১টার আগেই রেজিনগর থানায় হাজির হন হুমায়ুন কবীর। ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় তাকে দীর্ঘ সময় ধরে প্রশ্ন করেন তদন্তকারী আধিকারিকরা। থানায় প্রবেশের আগে হুমায়ুন বলেন, 'আমি গ্রেফতার হলে আরও ১০০-১২০ জন স্বেচ্ছায় গ্রেফতার হবেন, তালিকা প্রস্তুত রয়েছে।' তার এই মন্তব্য ঘিরে শুরু হয় নতুন রাজনৈতিক জল্পনা।
প্রায় চার ঘণ্টার জিজ্ঞাসাবাদে একাধিক বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়। তদন্তকারীরা ১০ পাতার প্রশ্নমালার ভিত্তিতে তাকে জেরা করেন। এমনকি এক পর্যায়ে তদন্তকারী অফিসার পরিবর্তন করেও প্রশ্ন করা হয় বলে দাবি করেন হুমায়ুন। থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, '১০ পাতার একটি প্রশ্নমালা তৈরি করা হয়েছিল পুলিশের তরফে। সেই তালিকা অনুযায়ী প্রশ্ন করা হয়।'
হুমায়ুন কবীর আরও জানান, 'জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হয়ে অফিসার বদল করে প্রশ্ন করা হয়েছিল। যথাযথ সমস্ত উত্তর দিয়েছি। আগামী ১৪ তারিখ ফের নোটিস দেওয়া হয়েছে।' তিনি আরও জানান, পুরো জিজ্ঞাসাবাদ প্রক্রিয়াটি ভিডিও রেকর্ড করা হয়েছে এবং পরবর্তী তলবেও তিনি তদন্তে সহযোগিতা করবেন।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের