নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বেকারত্বের প্রতিবাদে অভিনব পদ্ধতিতে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হল গেরুয়া শিবির। ঘটনায় ব্যারাকপুরে ছড়িয়েছে চাঞ্চল্য। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ‘চাকরি চাই বিজেপি তাই’ - স্লোগানে মুখরিত হয় এলাকা। যদিও শাসক শিবিরের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে , কর্মসংস্থানের দাবিতে এবং বেকার ভাতা ইস্যুতে ক্ষমতাসীনদের ভূমিকার বিরোধিতা করতেই বিজেপি ও যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হয় এই কর্মসূচি। আন্দোলনকারীদের অভিযোগ, বর্তমান প্রশাসন রাজ্যের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়েছে। কর্মহীন মানুষের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, অথচ উৎসব-অনুষ্ঠানে ব্যস্ত শাসক নেতৃত্ব।

ভাতা প্রদানের নামে যুবসমাজকে অপমান করা হচ্ছে বলেও দাবি আন্দোলনকারীদের। ন্যূনতম প্রয়োজন মেটাতেও হিমশিম খেতে হচ্ছে তরুণ-তরুণীদের। রাজ্যজুড়ে শিল্পাঞ্চলে একের পর এক কারখানা বন্ধ হয়ে পড়ছে। উৎপাদনের পরিবর্তে বিনোদনের আয়োজনই এখন মুখ্য হয়ে উঠেছে, এমন অভিযোগও ওঠে।
শনিবার সাদা স্যান্ডো গেঞ্জি পরে, হাতে থালা নিয়ে পথে নামেন অংশগ্রহণকারী পুরুষেরা। ব্যারাকপুর থেকে টিটাগড় জুট মিল পর্যন্ত রাজ্য সড়কে মিছিল করেন তাঁরা। এই পোশাক, উপকরণ বেকারত্বের প্রতীক হিসেবেই উপস্থাপন করা হয়েছে বলে দাবি সংগঠনের। সরকারের কাছে বাস্তব পরিস্থিতি তুলে ধরতেই এই প্রতীকী অবস্থান বলে জানান আয়োজকরা।

এ প্রসঙ্গে বিজেপি নেতা কৌস্তভ বাগচী বলেন, 'কয়েকদিন আগে এলাকার জুট মিলের পাশের মাঠে আয়োজিত উৎসবে বিধায়ক রাজ চক্রবর্তী-সহ শাসক দলের নেতারা নাচানাচি করছিলেন। ফোনে রিচার্জ করতেই মাসে প্রায় ৩০০ টাকা ব্যয় হয়। ১৫০০ টাকার ভাতা দিয়ে পরিবার চালানো সম্ভব নয়। যুবকদের মৌলিক চাহিদাও পূরণ হচ্ছে না। এই পরিস্থিতিতে সরকারের বিদায় লগ্নে এটিই আমাদের প্রতিবাদের উপহার'।
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের