নিজস্ব প্রতিনিধি , সিঙ্গাপুর - AI-এর ওপর জোর দিতে গিয়ে একধাক্কায় ৮০০০ কর্মীকে ছাঁটাই করল প্রযুক্তি সংস্থা মেটা। এটি তাদের মোট কর্মীবাহিনীর প্রায় ১০ শতাংশ। মার্ক জুকারবার্গের এই সিদ্ধান্তের মাঝেই ছাঁটাই হওয়া কর্মীদের কাছে পৌঁছানো শেষ ইমেলটি ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সেখানে কর্মীদের প্রতি অত্যন্ত ‘অপমানজনক’ ও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থার এই আকস্মিক পুনর্গঠন প্রক্রিয়ার কারণে প্রযুক্তি দুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
সূত্রের খবর, সিঙ্গাপুরের দফতর থেকে বুধবার ভোর ৪ টে নাগাদ এই ছাঁটাইয়ের মেলটি পাঠানো হয়। অফিসে যাতে কোনো হট্টগোল না হয়, সেই কারণে আগে কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর ভোরে পাঠানো মেলে লেখা হয়, ‘যদি আপনি এই মুহূর্তে অফিসে থাকেন, ব্যক্তিগত সরঞ্জাম নিয়ে এখনই বাড়ির পথে রওনা হয়ে যান'। এই ছাঁটাইয়ের জেরে সংস্থার ইঞ্জিনিয়ারিং ও প্রোডাক্ট টিমগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও মেটার মোট ৭৮ হাজার কর্মীর মধ্যে আরও হাজার হাজার কর্মীকে অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে। মেটা চলতি বছরে ১২৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা করেছে, যার সিংহভাগই খরচ হবে AI প্রযুক্তিতে। ফলে বছরের শেষের দিকে আরও ছাঁটাইয়ের আশঙ্কা রয়েছে।
এই বিতর্কিত মেল প্রসঙ্গে মেটার শীর্ষ কর্মকর্তা জ্যানেল গেল বিবৃতিতে জানান, ‘দুর্ভাগ্যজনকভাবে সংস্থার বর্তমান পুনর্নির্মাণের ক্ষেত্রে এই ভূমিকাগুলো আর প্রয়োজনীয় নয়। ছাঁটাই হওয়া ৮০০০ কর্মীর পরিবর্তে নতুন AI-ভিত্তিক দল তৈরি করা হচ্ছে। এর পাশাপাশি সংস্থায় থাকা প্রায় ৬,০০০টি শূন্য পদ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে'।
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এখনও ডাকেনি বাংলাদেশকে, তবু যোগ দেওয়ার আগ্রহে জোর আলোচনা
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
হড়পা বানের ধাক্কা সামলে ওঠার আগেই নতুন বিপদের ভ্রুকুটি, ফুঁসছে ভোটেকোশী-ত্রিশূলী
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের