নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ডায়মন্ড হারবারের আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে বুলডোজার অভিযানের জেরে রাজনৈতিক সংঘাত এবার পৌঁছাল আদালতের দোরগোড়ায়। রবিবার, ছুটির দিনেই হাইকোর্টে জরুরি শুনানির আবেদন জানালেন ডায়মন্ড হারবারের সাংসদের আইনজীবী। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও আইনি তৎপরতা তুঙ্গে।
শনিবার দক্ষিণ ২৪ পরগণার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কার্যালয়ে প্রশাসনের বুলডোজার অভিযান ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, বৈধ নির্মাণ পরিকল্পনা ও প্রয়োজনীয় নথি ছাড়াই বহুতল কার্যালয়টি তৈরি করা হয়েছিল। প্রশাসনের দাবি, এই বিষয়ে আগেই একাধিক নোটিশ দেওয়া হলেও তার সন্তোষজনক জবাব মেলেনি। এরপরই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় তিনটি বুলডোজার দিয়ে কার্যালয় ভাঙার কাজ শুরু হয়। অভিযানের সময় কার্যালয় ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
পুলিশ তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং পরে ভবন ভাঙার কাজ শুরু হয়। ঘটনাস্থলে রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়। কার্যালয় ভাঙার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, তিনি আইনি পথে এই পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করবেন। সেই ঘোষণার পরেই রবিবার আদালত খোলার সঙ্গে সঙ্গেই কলকাতা হাইকোর্টে জরুরি শুনানির আবেদন করেন তার আইনজীবী। আদালত সূত্রে জানা গেছে, ছুটির দিনেই বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে এই মামলার শুনানির ব্যবস্থা করা হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই শুনানি শুরু হওয়ার কথা।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের