নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজনীতির বিভাজনের ঊর্ধ্বে উঠে সৌজন্য ও মানবিকতার বার্তা। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের বাড়িতে ফের ২৪ ঘণ্টার নিরাপত্তা ব্যবস্থা চালু করল রাজ্য সরকার। এই সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন মীরা ভট্টাচার্য। তার বক্তব্য, 'এত দায়িত্বের মধ্যেও তিনি যে এই প্রতিশ্রুতি মনে রেখেছেন, সেটাই আমাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে।'
প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর তার পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছিল। সেই পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে নতুন বিজেপি সরকার আবারও ২৪ ঘণ্টার নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে। ইতিমধ্যেই মীরা ভট্টাচার্যের বাড়িতে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। এই সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করে মীরা ভট্টাচার্য জানান, বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ অবস্থায় বিধানসভায় থাকাকালীন শুভেন্দু অধিকারী তাকে আশ্বাস দিয়েছিলেন, ভবিষ্যতে কোনও প্রয়োজন হলে পাশে থাকবেন। সেই প্রতিশ্রুতিই তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরও স্মরণ রেখেছেন বলে মন্তব্য করেন মীরা দেবী।
তার কথায়, 'আমি খুব সাধারণ একজন মানুষ। এত বড় দায়িত্ব সামলানোর মধ্যেও উনি যে এই ছোট বিষয়টিও মনে রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়।' তিনি আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই নির্বাচনের আগে দেওয়া একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সেই ধারাবাহিকতায় তার বাড়ির নিরাপত্তা ফিরিয়ে দেওয়াও একটি মানবিক সিদ্ধান্ত। যদিও মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারীর সঙ্গে তার আর ব্যক্তিগতভাবে কথা হয়নি, তবুও সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি মুখ্যমন্ত্রীকে অভিনন্দন, শুভেচ্ছা এবং আন্তরিক শুভকামনা জানিয়েছেন।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের