নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। শাসক - বিরোধী বাকযুদ্ধও তুঙ্গে। এই আবহে শান্তিপুরে এক উৎসবের মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। তার বক্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।
হোলির দিন শান্তিপুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ব্রজ কিশোর গোস্বামী বলেন, ' ২০১৬ সালে নোটবন্দির মাধ্যমে বিজেপি সাধারণ মানুষকে দীর্ঘদিন লাইনে দাঁড় করাচ্ছে।' এবার SIR এর মাধ্যমে মানুষকে জীবনবন্দির খেলার অভিযোগ তৃণমূল বিধায়কের। সরাসরি গেরুয়া শিবিরকে নিশানা করে তৃণমূল বিধায়ক বলেন, ' নোটবন্দি থেকে জীবনবন্দি হয়েছে এবার বিজেপিকে বস্তাবন্দি করে শান্তিপুরের বাইরে ফেলবো।'
তৃণমূল বিধায়ক আরও বলেন, ' শান্তিপুরে তৃণমূল ছিল আছে আর থাকবে। ২০১৬ সাল থেকে নোটবন্দির মাধ্যমে মানুষকে হয়রানি করছে। এবার মানুষের নাগরিকত্বের সামনে প্রশ্ন চিহ্ন তুলে ধরেছে। শুরু থেকে বিজেপি বলেছিল ১কোটি ২০ লক্ষের নাম বাদ যাবে। তাই কারা এই চক্রান্ত করে নাম বাদ দিচ্ছে সেটা খুবই স্পষ্ট। আগামী নির্বাচনে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর পদে মমতা বন্দ্যোপাধ্যায়ই বসতে চলেছে।'
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের