নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - জেলা দুষ্কৃতী কার্যকলাপ প্রতিরোধে নয়া উদ্যোগ বসিরহাট পুলিশের। জেলার গুরুত্বপূর্ণ এলাকায় হাই রেজোলিউশন নাইট ভিশন সিসি ক্যামেরা বসানো হয়েছে। লাইভ মনিটরিংয়ের জন্য উদ্বোধন করা হয়েছে ইন্টি কন্ট্রোল রুম।
সূত্রের খবর, সীমানা এলাকা থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তীর্ণ এলাকার নিরাপত্তা বাড়াতে বসিরহাট পুলিশের উদ্যোগে বসানো হয়েছে হাই রেজোলিউশন নাইট ভিশন সিসি ক্যামেরা। একইসঙ্গে, লাইভ মনিটরিংয়ের জন্য উদ্বোধন করা হয়েছে ইন্টি কন্ট্রোল রুম। হেমনগর কোস্টাল, স্বরূপনগর, বাদুড়িয়া, বসিরহাট, হাসনাবাদ, সন্দেশখালি, হাড়োয়া, মিনাখাঁ ও হিঙ্গলগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় হাই রেজোলিউশন সিসি ক্যামেরা বসানো হয়েছে।
নতুন ইন্টি কন্ট্রোল রুমে বসিরহাট থানার সংলগ্ন এলাকা থেকে বড় স্ক্রিনে প্রত্যেক থানার বাজার, মোড় এবং প্রধান সড়ক পর্যবেক্ষণ করা যাবে। এছাড়া সব লাইভ ফিডও সরাসরি রুমে পাওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত রেঞ্জের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়, বসিরহাট জেলা পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেদি রহমান সহ একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তারা।
এই প্রসঙ্গে পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেদি রহমান জানান, 'এগারোটি থানার ৫৫০টি সিসি ক্যামেরার মাধ্যমে ক্রাইম পর্যবেক্ষণ করা যাবে। নতুন ইন্টি কন্ট্রোল রুম থেকে লাইভ ফিড পাওয়ায় আমরা যে কোনো অপরাধ দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারব। এতে অপরাধীরা দ্বিতীয়বার ভাববে।'
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের