নিজস্ব প্রতিনিধি, ঢাকা – প্রকাশ্যে ভারত বিদ্বেষ। ইউনুস জামানায় ৭১-এর রক্তাক্ত ইতিহাস ভুলতে বসেছে বাংলাদেশ। সোনার বাংলা জ্বলছে বিদ্বেষের আগুনে। বেলাগাম বর্বরতা বাংলাদেশে। বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় পাথরতলার তাঁর বাসভবন থেকে গ্রেফতার করেছিল পুলিশ। রবিবার রাতে মৃত্যু হল হিন্দু সঙ্গীতশিল্পী প্রলয় চাকীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
সূত্রের খবর, গত বছরের ১৬ ডিসেম্বর প্রলয় চাকীকে গ্রেফতার করেছিল পুলিশ। বেশ কিছু দিন ধরে হৃদ্রোগ ও ডায়াবেটিস সহ একাধিক রোগে ভুগছিলেন তিনি। শুক্রবার সকালে বাড়াবাড়ি হওয়ায় পাবনা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার উন্নতি না হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হিন্দু সঙ্গীতশিল্পী।
বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ছিলেন প্রলয় চাকী। পাশাপাশি পাবনা আওয়ামি লিগের সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। প্রলয় চাকীর ছেলে সনি চাকীর অভিযোগ, তাঁর বাবার বিরুদ্ধে কোনও মামলা ছিল না। তাঁকে অযথা হয়রানির শিকার হতে হয়েছে। প্রথমে জেলে শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। কিন্তু সেই বিষয়ে কিছু জানানো হয়নি। যথাযথ চিকিৎসার অভাবে মারা গিয়েছেন তাঁর বাবা। তবে অভিযোগ অস্বীকার করেছেন জেল সুপার ওমর ফারুক।
পাকিস্তান থেকে 'স্বাধীনতা ঘোষণা' বালোচিস্তানের! নতুন দাবিতে বাড়ছে জল্পনা
বৃহস্পতিবার ঐতিহাসিক জুলাই শহীদ দিবস
হরমুজ ঘিরে বাড়ছে উত্তেজনা, পাল্টাপাল্টি অবস্থানে ওয়াশিংটন ও তেহরান
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আসেন
প্রাক্তন প্রধানমন্ত্রীর বিচার নিয়ে মুখ খুললেন জাহেদ উর রহমান, মৃত্যুদণ্ড বহালের দাবির কথাও উল্লেখ
মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের, পাল্টা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডনের
গভীর রাতের বার্তা থেকে ঘনিষ্ঠতা! অভিযোগ প্রকাশ্যে আসতেই অপরাধ স্বীকার তরুণীর, সাজা ঘোষণা আদালতের
আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের অভিযোগে সিআইডির পদক্ষেপ, ঢাকায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মন্দির প্রতিষ্ঠাতাকে
রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে তরুণী, ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত কনস্টেবল
জরিমানা আদায়ের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ, তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করল সরকার
হরমুজ নিয়ে আপসহীন তেহরান! মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা আঘাত ইরানের
ব্যাঙ্ককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ২৭, সংকটজনক আরও ২২
সাইপ্রাসের পতাকাবাহী জাহাজে হামলার ঘটনায় ১১ ভারতীয়ের মধ্যে ১০ জনকে উদ্ধার, এখনও সন্ধান নেই এক নাবিকের
ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিকর্মীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য, গুলিবিদ্ধ ছেলের অভিযোগের ভিত্তিতে ধৃত স্বামী
হিউম্যানয়েড রোবটের সক্ষমতা তুলে ধরতেই এই ব্যতিক্রমী প্রযুক্তি প্রদর্শনী
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...