নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভক্তি, ঐতিহ্য ও উৎসবের আবহে কলকাতার ইসকনের ৭১তম রথযাত্রার শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রবল বৃষ্টিকেও উপেক্ষা করে সোনার ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করা থেকে রথের রশিতে টান সব ধর্মীয় আচারেই সক্রিয়ভাবে অংশ নিলেন তিনি। একইসঙ্গে ইসকনের সঙ্গে রাজ্য সরকারের ভবিষ্যৎ যৌথ উদ্যোগের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার দুপুরে কলকাতার ইসকন মন্দিরে পৌঁছে প্রথমে শ্রীশ্রী জগন্নাথদেবের পুজো ও আরতিতে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর প্রবল বৃষ্টির মধ্যেই প্রাচীন রীতি মেনে সোনার ঝাড়ু দিয়ে রথের পথ পরিষ্কার করেন। সেই প্রতীকী কর্মসূচির পর রথের রশিতে টান দিয়ে আনুষ্ঠানিকভাবে ৭১তম রথযাত্রার সূচনা করেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'কলকাতা ইসকনের ৭১তম রথযাত্রায় উপস্থিত থাকতে পেরে আমি ধন্য। ইসকনের সঙ্গে মিলে রাজ্য সরকার ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে কাজ শুরু করেছে।'
মুখ্যমন্ত্রী আরও বলেন, আগামী ১ আগস্ট থেকে রাজ্যের মিড-ডে মিল প্রকল্পের দায়িত্বে ইসকন যুক্ত হবে। পাশাপাশি ভবিষ্যতে রামকৃষ্ণ মিশনের সঙ্গেও জনকল্যাণমূলক কাজে যৌথভাবে এগিয়ে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তিনি। ধর্মীয় ও সামাজিক উদ্যোগকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, সমাজসেবার ক্ষেত্রে বিভিন্ন আধ্যাত্মিক প্রতিষ্ঠানের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় রাজ্য সরকার। কলকাতার অনুষ্ঠান শেষে তার তমলুক ও মেচেদা সফরেরও সূচি রয়েছে।
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের