নিজস্ব প্রতিনিধি, হিমাচল প্রদেশ – তুষারপাতে ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ডে’ পরিণত হয়েছে হিমাচল প্রদেশ। এর মধ্যে দোসর বৃষ্টি। বরফ ও বৃষ্টিপাতে পিচ্ছিল হয়ে মানালিতে বন্ধ ৭০০ টি রাস্তা। কুলুতেও বন্ধ ৯ টি রাস্তা। থমকে গিয়েছে জনজীবন। দৃশ্যমানতা নেমে এসেছে প্রায় ৫০০ মিটারে। ঘন কুয়াশা এবং তীব্র শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার লাহুল-স্পিতি সর্বনিম্ন তাপমাত্রা ছিল -৬.১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় শিমলা, কাংড়া, ভুন্তার সহ একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। কুফরিতে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯৪ কিলোমিটার এবং রেচং পেও-তে ঘণ্টায় ৭২ কিলোমিটার। কালপাতে কুয়াশার জেরে দৃশ্যমানতা নেমে গিয়েছে প্রায় ৫০০ মিটারে।
সূত্রের খবর, তুষারপাত, ভূমিধস এবং খারাপ আবহাওয়ার জেরে মানালিতে ৭০০ টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে লাহুল-স্পিতিতে ২৯২ টি, চাম্বাতে ১৩২ টি, মান্ডিতে ১২৬ টি, কুলুতে ৭৯ টি, সিরমউরে ২৯ টি, কিন্নরে ৪ টি, উনাতে ২ টি এবং সোলানে ১ টি রাস্তা বন্ধ রয়েছে। ভারী তুষারপাতের কারণে বন্ধ রাখা হয়েছে NH-০৩ (কোকসার-রোহতাং পাস-দারচা-সারচু) এবং NH-৫০৫ (গ্রামফু-বাটাল-লোসার)।
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের