নিজস্ব প্রতিনিধি , কলকাতা — দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির দাপট ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গেই বাড়তে পারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে উত্তরবঙ্গে জুনের প্রথম সপ্তাহ থেকেই সক্রিয় হতে চলেছে প্রাক-বর্ষার আবহাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সপ্তাহের শেষ দিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, বর্তমানে পাকিস্তান থেকে রাজস্থান হয়ে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা সক্রিয় রয়েছে। এই অক্ষরেখা মধ্যপ্রদেশ, ছত্তীসগড় ও ওড়িশার উপর দিয়ে পূর্ব ভারতের আবহাওয়ায় প্রভাব ফেলছে। একই সঙ্গে বাংলাদেশের মধ্যভাগে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এই দুই আবহাওয়াগত ব্যবস্থার যৌথ প্রভাবেই রাজ্যের আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে ধীরে ধীরে ঝড়বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। প্রথমে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বুধবার থেকে উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার সেই সম্ভাবনা আরও বাড়বে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।
অন্যদিকে দক্ষিণবঙ্গে রবিবার বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হলেও আগামী কয়েক দিনে বৃষ্টির পরিমাণ কমবে। ফলে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়তে পারে। আবহাওয়া দফতরের মতে, আপাতত দক্ষিণবঙ্গে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও উত্তরবঙ্গে বর্ষা-পূর্ব বৃষ্টির পরিস্থিতি ক্রমশ জোরদার হতে চলেছে।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের