নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের আবহাওয়ায় ফের বড় পরিবর্তনের ইঙ্গিত দিল হাওয়া অফিস। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তার জেরে তাপমাত্রাও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। সপ্তাহ শেষে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বর্তমানে উড়িষ্যায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। উত্তরপ্রদেশ থেকে সেই ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি অক্ষরেখাও বিস্তৃত রয়েছে। এই পরিস্থিতির প্রভাবেই উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, রবিবার পর্যন্ত উপরোক্ত পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। সোমবার অথবা মঙ্গলবার থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বুধবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে এখনই গরম থেকে স্বস্তি মিলছে না। কলকাতা সহ একাধিক জেলায় ভ্যাপসা গরম বজায় থাকবে।
পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সংলগ্ন এলাকাতেও বৃহস্পতি, শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
১লা সেপ্টেম্বর থেকে জরিমানা শুরু হচ্ছে
মাসের প্রথম দিন থেকেই নতুন দরে মিলছে গ্যাস
৪ সেপ্টেম্বর থেকে নতুন দামে দুধ বিক্রির উদ্যোগ হরিয়ানার কয়েকটি দুগ্ধচাষী সংগঠনের
প্রথম-শেষ মেট্রোর সময় থাকছে অপরিবর্তিত
পেনশন-বোনাসের পর স্বাস্থ্যবিমাতেও বড় ঘোষণা
আবেগ না কি অন্য কোনও কারণ
এদিন থানায় একাই হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়ম ভাঙলে এবার দিতে হবে জরিমানা
জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের