নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পার্ক স্ট্রিট থানার এলাকায় এক বৃদ্ধার বাড়িতে কোটি টাকার গয়না চুরির ঘটনায় জোরকদমে কাজ করছে পুলিশ। তদন্তে এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে হিরের দুল, সোনার গয়না, রুপোর একাধিক সামগ্রী। তবে এই চক্রের আরও এক সদস্য এখনও অধরা বলে জানিয়েছে পুলিশ।
সূত্রের খবর, এই ঘটনার অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। তদন্তে জানা যায়, বাড়িতে কাজ করা এক মহিলা প্রথমে পরিবারের বিশ্বাস অর্জন করেন। পরে তিনি বৃদ্ধাকে নেশাজাতীয় পদার্থ খাইয়ে অচেতন করে বাড়িতে থাকা মূল্যবান গয়না সরিয়ে ফেলেন। এরপর অন্য অভিযুক্তদের সাহায্যে সেই গয়না বিভিন্ন জায়গায় পাচার করা হয় বলে পুলিশের অনুমান।
তদন্তের শুরুতেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে উত্তর ২৪ পরগণার ভাটপাড়া থেকে মূল অভিযুক্তকে আটক করে পুলিশ। তার কাছ থেকে একটি হিরের দুল উদ্ধার হয়েছে। পরে আরও এক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, চুরি হওয়া গয়নার কিছু অংশ বিক্রি করা হয়েছিল। সেই সূত্র ধরে তল্লাশি চালিয়ে ২১৭টি হিরে সদৃশ ছোট পাথর উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত আরও এক অভিযুক্ত এখনও পলাতক। তাকে গ্রেফতার করতে একাধিক জায়গায় তল্লাশি চলছে। চুরি হওয়া বাকি গয়না উদ্ধারের কাজও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গোটা চক্রের প্রত্যেক সদস্যকে আইনের আওতায় আনাই এখন তদন্তকারী পুলিশদের প্রধান লক্ষ্য।
বোলপুর-ইলামবাজার রাস্তায় মহিদাপুরে পুলিশের অভিযান
ঘটনার নেপথ্যে কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অল্পের জন্য বড় বিপদ এড়াল স্কুলপড়ুয়ারা
প্লাস্টিকে মোড়া খাসি-মুরগির মাংস বাজেয়াপ্ত, একাধিক রেস্তোরাঁয় লাইসেন্স থেকে খাবার সংরক্ষণ—ধরা পড়ল নানা অনিয়ম
মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বর এলাকায়, তদন্তে পুলিশ
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা
ট্যাক্সিতে করে শিশুকে নিয়ে পালানোর অভিযোগ
১ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম
হনুমান জুটির আপ্যায়নে সরগরম ভাণ্ডারহাটি বাজার
বিশেষভাবে সক্ষম মহিলাকে ভয় দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ
একইসঙ্গে সঞ্জীব মুখোপাধ্যায়কেও জামিন দিল আদালত
স্টেশন চত্বর নিয়েও বড় পরিকল্পনা
নাবালিকা নির্যাতনের প্রতিবাদে এঠেলা মোড়ে পথ অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের
সোনার কাজের ওজন-টাকা নিয়ে বচসা, থানার ‘লোক’ পরিচয়ে দোকানে ঢুকে ব্যবসায়ীকে চড়! মহিলা কর্মীরাও আক্রান্ত
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের